মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মনে করতো, তার ভিত্তিতে কোনো একজন ইমামের মাযহাব বলে প্রচার করতো। অপর কোনো ব্যক্তি পূর্বের মাসআলাটিই অন্য কোনো ইমামের মাযহাব বলে দাবি শুরু করতো। এরপর তৃতীয় কোনো ব্যক্তি এসে পূর্বের মাসআলারই খিলাফ কোনো হাদীস নিজে সহীহ্‌ মনে করে, নিজের মতকেই পূর্বের প্রথম ও দ্বিতীয় ইমামের মাযহাব বলে প্রচার শুরু করতো। এভাবে إذا صح الحديث فهو مذىبي "সহীহ্‌ হাদীস আমার মাযহাব" এর ছত্রছায়ায় এমন অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো যার কোনো সীমারেখা আর থাকত না। শায়েখ আব্দুল গাফ্‌ফার আলহিমসী র. এ বিষয়টির আরো আশংকাজনক চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, إلى منا نرل في زماننا كثيران ممل ينسمغتران في نفسو،يظلُّ أنو فوؽ الثريا العل الستة كىو في الحضيض امسفل، فربما يطالع كتابان مل الكت–مثالن–فيرل فيو حديثان أبي حنيفة على عرض الحاةط، كخذكا أبي حنيفة فيقوؿ: اضربوا مذى مخالفان لمذى بحديث رسوؿ الله صلى الله عليو كسل ، كقد يكوف ىذا الحديث منسوخان أك معارضان بما ىو بذلك، فلو فوٌض لمثل أقول منو سندان،أك نحو ذلك مل موجبات عدـ العمل بو، كىو ال يعل مل ساةل. ى ال العمل بالحديث مطلقان: لضلٌوا في كثير مل المساةل، كأضلوا مل أتاى আমরা আমাদের এ সময়ে অনেক ব্যক্তিকে দেখছি, যারা নিজের সাথে প্রতারণা করে, নিজেকে আলিম মনে করছে। সে নিজের ব্যাপারে ধারণা না করে, ইল্‌মে সে গ্রহ-নক্ষত্রের উপরে অবস্থান করছে। অথচ বাস্তবে সে ইল্‌মী জগতে জমিনের গভীরতম তলদেশে রয়েছে। সে কখনো আলকুতুবুস্‌ সিত্তাহ্‌ ২৭৫ এর কোনো একটি কিতাব অধ্যয়ন করে, কোনো একটি হাদীস দেখে ইমাম আবূ হানীফা র. এর মাযহাবের বিপরীত মনে করে বলতে থাকে, ইমাম আবূ হানীফা র. এর মাযহাব ছুঁড়ে ফেলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস ধরো। অর্থাৎ বাস্তবতা হলো, এ হাদীসটি রহিত হয়ে গেছে বা এ হাদীস অন্য কোনো শক্তিশালী হাদীসের বিপরীত, অথবা এমন কোনো আবশ্যক কারণ রয়েছে, যার জন্য এ হাদীসের ওপর আমল করা যায় না। আর এ ব্যক্তির এ বিষয়গুলোর কোনো খবরই নেই।

২৭৪ মুহাম্মাদ আওয়ামা দা.বা. أثر احلديث الشريف পৃ. ৭৪ ২৭৫ বুখারী, মুসলিম, নাসায়ী, আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্‌

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।