আমাদের মাযহাবের যোগ্য উত্তরসূরীগণ ইমামের এ অসীয়ত মান্য করেছেন এবং অনেক প্রসিদ্ধ মাসআলাতেই উক্ত অসীয়ত অনুযায়ী আমল করেছেন। ২৭৩ এটি প্রত্যেক মাযহাবেই হয়েছে এবং আমাদের জানা মতে চে.দ্দশত বছর যাবত ইমামগণের এ ফিক্হী সিদ্ধান্ত ও ফাত্ওয়ার ওপর এত বেশি গবেষণা হয়েছে যে, পৃথিবীর অন্য কোনো জ্ঞানের ক্ষেত্রে এত বেশি গবেষণা হয়েছে বলে মনে হয় না। এর কারণ হলো ইমামগণের এ ফিক্হী সিদ্ধান্ত বা ফাত্ওয়া কুরআন- হাদীসের নির্যাস তথা কুরআন-হাদীস অনুযায়ী উম্মতে মুহাম্মাদীর জীবন পরিচালনা করার সহজ ও সঠিক পন্থা। এজন্য এ উম্মতের যোগ্য ব্যক্তিগণ (মুজতাহিদগণ) এ গবেষণায় শুধু দায়িত্ব আদায় করেই ক্ষান্ত হননি বরং এ দায়িত্ব আদায় করতে গিয়ে তাঁরা আল্লাহ্ ও তাঁর প্রিয় হাবীবের প্রতি মুহাব্বাত বা ভালবাসার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, তা পৃথিবীর প্রথম থেকে আসমান-জমিন, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র একবারই প্রত্যক্ষ করেছে। এজন্য এ চার মাযহাবের ফিক্হী সিদ্ধান্ত ও ফাত্ওয়াগুলো এমন বিষয় নয় যে, তা নতুন করে গবেষণা করে সংশোধন করতে হবে।
অপব্যাখ্যা ও অরাজকতা : যাহোক, ইমামগণের إذا صح الحديث فهو مذىبي "সহীহ্ হাদীস আমার মাযহাব" নসীহতটি যদি সকলের জন্য হতো তাহলে দ্বীনের মধ্যে যে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তখন সহীহ্ হাদীসের স্স্নোগানে যে কোনো ব্যক্তি যে কোনো মাসআলা ইমামের মাযহাব বলে প্রচার শুরু করতো। শায়েখ মুহাম্মাদ আওয়ামা র. এ বিষয়টির বাস্তব চিত্র এভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, ٌ كل لوال ضركرة التأمٌل كالتأنيٌ كاشتراط ال ركط : لساغ لكل إنساف أف ينس القوؿ بالمسألة مسألة يقتنع بصحة الحديث فيها إلى فالف مل امةمة، كيأتي آخر فينس نفسها إلى إماـ آخر، كيأتي ثالث فيقتنع بصحة حديث مخالف في المسألة نفسها فينس القوؿ بو إلى الإماـ امكؿكالثاني، كىكذا كىكذا إلى ما ال نهاية لو ملاالضطراب في العل كالبلبلة في الديل تحت تطبيق شعار: إذا صح الحديث فهو مذىبي !!. যদি ইমামদের পূর্বোক্ত উক্তির ব্যাপারে চিন্তা-ভাবনা ও বিভিন্ন শর্তের প্রয়োজন না হতো, তাহলে প্রত্যেকেই প্রতিটি মাসআলাতে নিজে যে হাদীস সহীহ্
২৭৩ ইমাম নববী, هتذيب الأمساء واللغات "তাহযীবুল আসমায়ি ওয়াল লুগাত" খ. ১, পৃ. ৫১