এরপর, তিনি সামনের দিকে এগিয়ে গিয়ে দরজার কাছে পেঁ.ছলেন এবং কাপড় দ্বারা নিজেকে এমনভাবে ঢাকলেন যেন তিনি প্রাকৃতিক প্রয়োজনে রত আছেন। সহীহ্ বুখারীতে পরের হাদীসে হযরত আব্দুল্লাহ্ ইবনে আতীক রা. এর বর্ণনা এভাবে এসেছে, ةنىاجىىأىنِّي أىقٍضًي حي كلىسٍتىجىأٍسًي كىي رىغىطَّيٍتى فػقىاؿ তিনি বলেন, আমি (কাপড় দিয়ে) আমার মাথা ঢেকে ফেললাম এবং এমনভাবে বসলাম যেন আমি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছি। হযরত আব্দুল্লাহ্ ইবনে আতীক রা. এর উক্ত বর্ণনা দ্বারা জানা যাচ্ছে, তাঁদের (সাহাবীগণের) মধ্যে মলমূত্র ত্যাগ করার সময় মাথা ঢাকার বিষয়টি জানাশোনা ছিলো। আর জানাশোনা ছিলো বলেই আব্দুল্লাহ্ ইবনে আতীক রা. মলমূত্র ত্যাগের অবস্থার সাথে মাথা ঢাকার কথা বলছেন। এবং এটাও স্পষ্ট হয়ে গেলো মুজতাহিদ শুধু উক্ত হাদীস ( إذا دخل المرفق لبس كاف رسوؿ الله صلى الله عليو كسل حذا ه ك غطٌى رأسو.) দ্বারাই মাসআলার সমাধান প্রদান করেননি বরং তাঁর সামনে আরো সহীহ্ বর্ণনা রয়েছে। পাঠক! এভাবে পুরো শরীয়তের ওপর উম্মতে মুহাম্মাদীর মুজতাহিদগণের নযর ছিলো এবং পুরো শরীয়ত সামনে রেখেই তাঁরা ফিক্হী সমাধান প্রদান করেছেন। কিন্তু দুঃখ ও আফসোসের সাথে বলতে হচ্ছে, আজকের দিনে কোনো উস্তাদের কাছে ইল্ম শিক্ষা না করে, ইসলামী শরীয়তে মুজতাহিদ কাকে বলে সে জ্ঞানও না রেখে, নিজেকে মুজতাহিদ ভাবতে শুরু করেছে। তাঁরা যদি নিয়মতান্ত্রিকভাবে ইল্ম অর্জন করতেন তাহলে হয়তো এটুকু জানতেন, মুজতাহিদ কাকে বলে। আল্লাহ্ তা'আলা দয়া করে আমাদের সঠিক জ্ঞান দান করুন! শায়েখ আওয়ামার এ তা'বীর বা বাক্য চয়ন তাঁর অনুপম ফাকাহাতের প্রমাণ বহন করে। কারণ, অনেকে মনে করতে পারেন, শুধু হাদীস অনুসন্ধান করলেই মনে হয় পুরো শরীয়ত অনুসন্ধান হয়ে যায়! অথচ ইলমের সাথে যার বিন্দুমাত্র পরিচিতি আছে তিনিও জানেন, শুধু হাদীস অনুসন্ধান করলেই পুরো শরীয়ত অনুসন্ধান হয় না। এর চেয়েও আশংকার কথা, এ যুগে এমন ব্যক্তিরও হয়তো জন্ম হবে, যে 'শামেলা' বা কম্পিউটারের বাটন টিপে হাদীস অনুসন্ধান করে নিজেকে মুজতাহিদ ভাবতে থাকবেন !!
কম্পিউটার, সিডি, ইন্টারনেট ইত্যাদির ওপর ইল্মী বিষয়ে নিভর্রশীল হওয়ার হুকুম : ২৭২ কম্পিউটার, সিডি, ইন্টারনেট ইত্যাদি বিষয়গুলোর ওপর ইল্মী ক্ষেত্রে নির্ভর করা সম্পর্কে মাহ্মূদ সা'ঈদ মামদূহ্ তাঁর االجتاىات احلديثية يف القرن الرابع عشر কিতাবের শেষ পৃষ্ঠায় বলেন :