সঠিকভাবে অনুসন্ধানের যোগ্যতা আছে, শুধু হাদীস অনুসন্ধানের যোগ্যতা নয়। কারণ কখনো হাদীস য'ঈফ হলেও দলীল হিসাবে শক্তিশালী হতে পারে।
য'ঈফ হাদীসও শক্তিশালী হতে পারে : পাঠক! এ বিষয়টি ব্যাপক বিস্তৃত। মুজতাহিদগণই মূলত পুরো শরীয়ত অনুসন্ধানের যোগ্যতা রাখেন এবং তাঁরা শরীয়তের সমাধান প্রদানের ক্ষেত্রে কুরআন হাদীস তথা পুরো শরীয়তের ওপর ব্যাপক বিস্তৃত ও গভীর দৃষ্টি রাখেন। তাঁদের সমাধানকৃত মাসআলাগুলোর দলীল লক্ষ করলে এর কিছুটা অনুধাবন করা যায়। আমরা এখানে দু'একটি দৃষ্টান্ত তুলে ধরছি। যেমন, একজন মুজতাহিদ কখনো কখনো য'ঈফ হাদীস দ্বারা দলীল প্রদান করে থাকেন। তবে উক্ত য'ঈফ হাদীসে যে আবেদন রয়েছে, তার সমর্থন কুরআনে বা অন্য কোনো হাদীসে থাকে। অর্থাৎ কুরআনের আয়াত বা অন্য হাদীস উক্ত য'ঈফ হাদীসকে শক্তিশালী করায়, একজন মুজতাহিদ উক্ত য'ঈফ হাদীস দ্বারা দলীল প্রদান করে থাকেন।
প্রথম দৃষ্টান্ত, কুরআন য'ঈফকে শক্তিশালী করে : যেমন : তাঁরা বলেন, তালাকের অধিকার শুধু পুরুষের। এ মাসআলার দলীল প্রদানে তাঁরা হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত إنما الطالؽ لمل أخذ بالساؽ হাদীস উলেস্নখ করেন। এ হাদীসের সবগুলো সনদের ব্যাপারেই কথা রয়েছে। শাওকানী نيل امكطار কিতাবে ২৬৯ বলেন, طرقو يقوٌم بعضها بعضاى এ হাদীসের এক সনদ অপর সনদকে শক্তিশালী করে। ইবনুল কাইয়িম র. এর زاد المعاد কিতাবে ২৭০ বলেন, حديث ابل عباس رضي الله عنهما المتقدـ كإف كاف في إسناده ما فيو، فالقرآف يعضده، كعليو عمل الناس. পূর্বোলেস্নখিত ইবনে আব্বাস রা. এর হাদীস (إنما الطالؽ لمل أخذ بالساؽ) এর সনদের মধ্যে যদিও কথা রয়েছে কিন্তু কুরআন উক্ত হাদীসকে শক্তিশালী করেছে এবং মানুষ এ হাদীসের ওপর আমল করে আসছে। অর্থাৎ একজন মুজতাহিদ লক্ষ করছেন, উক্ত হাদীস য'ঈফ কিন্তু আলকুরআনুল কারীমে তালাক প্রদানের অধিকার শুধু পুরুষের সাথে সম্পৃক্ত করা
268 أثر احلديث الشريف পৃ.৭৪. ২৬৯ খ. ৬, পৃ. ২৫৩ ২৭০ খ. ৫, পৃ. ২৭৯