মাযহাবের যোগ্য অনুসারীগণ এমনই শর্ত করেছেন যা এ মাত্র আমরা উলেস্নখ করলাম। কারণ ইমাম শাফে'ঈ র. এর সামনে এমন অনেক হাদীস ছিলো যা তিনি দেখেছেন, জেনেছেন, তথাপি উক্ত হাদীসগুলোর বাহ্যিক অর্থের ওপর তিনি আমল পরিত্যাগ করেছেন। এটি এ জন্য যে, তিনি উক্ত হাদীসগুলোর দোষ, রহিত হওয়া, কোনো বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট হওয়া, হাদীসগুলোর বিশেষ কোনো ব্যাখ্যা অথবা এ জাতীয় অন্য কোনো কারণ সম্পর্কে জানতে পেরেছিলেন। শায়েখ আবূ আমের ইবনুস সালাহ্ র. বলেন, ইমাম শাফে'ঈ র. যে কথা বলেছেন, (إذا صح الحديث فهو مذىبي "সহীহ্ হাদীস আমার মাযহাব") এ কথার বাহ্যিক অর্থের ওপর আমল করা সহজ নয়। কেননা প্রত্যেক ফকীহের জন্য ঙ্বধ নয় যে, নিজে স্বাধীনভাবে যে হাদীসকে দলীল মনে করবে, তার ওপর নিজে নিজেই আমল শুরু করে দিবে। (এখানে ইমাম নববী র. এর কথা ও ইমাম ইবনুস্ সালাহ্ র. এর কথা শেষ হলো।)
হাদীস অনুযায়ী আমল করার পন্থা দু'টি : পাঠক! এখানে একটি বিষয় উলেস্নখ করা প্রয়োজন তা হলো, অবশ্যই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস অনুযায়ী আমল করতে হবে। তবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস অনুযায়ী আমল করার তরীকা বা পন্থা দু'টি,
পাঠক! যিনি এমন কথা বলছেন, তার জন্যতো এটি আবশ্যক যে, সে এ কথা বলার পূর্বে উক্ত ইমামগণ ও উক্ত ইমামগণের ছাত্রদের লিখিত সকল কিতাব استقراء تام বা পূর্ণ অনুসন্ধান করবেন। এ বিষয়ে আমার সাথে আপনারাও একমত হবেন। কারণ তাঁদের লিখিত সকল কিতাব অধ্যয়ন ব্যতীত তাঁদের সম্পর্কে কিভাবে বলা সম্ভব, তাঁদের নিকট এ হাদীস পেঁ.ছেনি ঐ হাদীস পেঁ.ছেনি। অথচ দেখা যায় ইমামগণের নিকট যে হাদীস পেঁ.ছেনি বলা হচ্ছে, সে হাদীস ইমামগণের কিতাবে বিদ্যমান রয়েছে!! এবং এ হাদীসের মধ্যে গুপ্ত দোষ থাকার কারণে বা ইমামগণের নিকট উক্ত হাদীসের ভিন্ন মাফহুম বা ভিন্ন অর্থ থাকার কারণে ইমামগণ উক্ত হাদীসের ওপর আমল করেননি। আর ইমামগণের কিতাব অনুসন্ধান ছাড়াই কোনো ব্যক্তি বলে দিচ্ছেন, অমুক ইমাম এ মাসআলাতে হাদীসের খিলাফ করেছেন! মূলত এখানেই জাহেলে মুরাক্কাব ও জাহেলে মুজার্রাদের মধ্যে পার্থক্য। ২৬৪ ইমাম নববী র. 'আলমাজমূউ শরহুল মুহায্যাব' খ. ১, পৃ. ১০৪