মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

قاؿ ال يخ أبو عمرك-ىو الإماـ ابل الصالح-رحمو الله:ليس العمل بظاىر ما قالو ال افعي بالهيل،فليس كلٌ فقيو يسوغ لو أف يسوغ لو أف يسقلٌ بالعمل بما يراه حجة مل كالـ ابل الصالح) كالـ النوكم كنقلو الحديث. ( انتهى ইমাম শাফে'ঈ র. যে এ কথা বলেছেন, ( إذا صح الحديث فهو مذىبي"সহীহ্‌ হাদীস আমার মাযহাব") এ কথার অর্থ এটি নয় যে, কোনো ব্যক্তি একটি সহীহ্‌ হাদীস দেখে বলবে, এটি ইমাম শাফে'ঈ র. এর মাযহাব এবং সাথে সাথে উক্ত হাদীসের বাহ্যিক অর্থের ওপর আমল শুরু করে দিবে। বাস্তব কথা হলো, ইমাম শাফে'ঈ র. এর এ কথা ঐ ব্যক্তির জন্য, যে মুজতাহিদ ফীল মাযহাব এর স্তরে উপনীত। ২৬২ এবং তাঁর জন্য শর্ত হলো, তাঁর প্রবল ধারণা থাকতে হবে, ইমাম শাফে'ঈ র. এ হাদীস অবগত হতে পারেননি, অথবা ইমাম শাফে'ঈ র. এ হাদীসের বিশুদ্ধতা জানতে পারেননি। আর এ বিষয়টি জানা যাবে ইমাম শাফে'ঈ র. লিখিত সকল কিতাব, তাঁর থেকে ইল্‌ম শিক্ষাকারী সকল ছাত্রের লিখিত কিতাব এবং এ জাতীয় আরো যে সকল কিতাব লিখিত হয়েছে তা অধ্যয়নের দ্বারা। ২৬৩ মূলত এ বিষয়টি কঠিন; কম সংখ্যক আলিমই এমন যোগ্যতা রাখেন।

মুজতাহিদ ফীল মাযহাবের জন্য এ নসীহত : ২৬২ অর্থাৎ কোনো ব্যক্তির ইমামের প্রদত্ত ফিক্‌হী সমাধান হাদীসের সাথে তুলনা করার জন্য প্রথম শর্ত হলো, উক্ত ব্যক্তি মুজতাহিদ ফীল মাযহাব কিনা সেটা প্রমাণ করা। কেননা মুজতাহিদ ফীল মাযহাব ব্যতীত তার এ বিষয়ে প্রবেশেরই অধিকার নেই। এ বিষয়টি বোঝাতেই ইমাম নববী র. বলেছেন, وإمنا ىذا فيمن لو رتبة االجتهاد ىف ادلذىب বা ইমাম শাফে'ঈ র. এর এ কথা ঐ ব্যক্তির জন্য, যে মুজতাহিদ ফীল মাযহাব এর স্তরে উপনীত। হঁ্যা, মুজতাহিদ ফীল মাযহাব এর এ বিষয়ে কথা বলার অবকাশ আছে। তবে সাথে সাথে এটি মনে রাখা জরুরী যে, মুজতাহিদ ফীল মাযহাব যে কথা বলবেন সে কথাই সঠিক হয়ে যাবে এটি আবশ্যক নয়। কারণ এমন দৃষ্টান্তও বিদ্যমান রয়েছে; মুজতাহিদ ফীল মাযহাব এর স্তরে উপনীত ব্যক্তি ইমামের সিদ্ধান্ত দেওয়া হাদীসের সাথে মুকারানা করতে গিয়ে ভুলে পতিত হয়েছেন। ২৬৩ অর্থাৎ استقراء تام বা পূর্ণ অনুসন্ধান প্রয়োজন। অর্থাৎ যিনি বলছেন ইমাম আবূ হানীফা র. ইমাম শাফে'ঈ র. ইমাম মালেক র. ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র. এর নিকট এ হাদীস পেঁ.ছেনি ঐ হাদীস পেঁ.ছেনি। এ কারণে তাঁরা প্রদত্ত সমাধানে হাদীসের খিলাফ করেছেন। যদি তাঁদের কাছে হাদীস পেঁ.ছতো তাহলে তাঁরা এ মাসআলাতে হাদীসের খিলাফ সমাধান প্রদান করতেন না।

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।