মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যখন তোমাদের কেউ ইমামের পেছনে নামায পড়ে, তখন ইমামের পড়াই তার জন্য যথেষ্ট। আর যখন একা পড়ে তখন সে যেন কুরআন পড়ে। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রা. এর বিশিষ্ট ছাত্র নাফে' র. আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রা. এর এ ইরশাদ বর্ণনা করে বলেন 'আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রা. ইমামের পেছনে কিরাত পড়তেন না।' ২৫৪ এখন প্রশ্ন হলো, যারা বলেন ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে কাফির, তাদের ফাতও্‌য়া অনুযায়ী আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রা. কি....? (না'ঊযু বিল্লাহ্‌)।

স্ববিরোধী অবস্থান : আশ্চর্যের ব্যাপার হলো, যারা বলেন ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে কাফির, তারাই আবার আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রা. এর হাদীস দ্বারা রাফয়ে ইয়াদাইনের ক্ষেত্রে দলীল প্রদান করার চেষ্টা করেন!! এখন কথা হলো, তাদের ফাত্‌ওয়া অনুযায়ী যার নামায হয় না, তাঁর বর্ণিত হাদীস দ্বারা কি তাদের দলীল প্রদান করা জায়েয হবে....? অন্য বিষয় বাদ দিলাম। তাদের ফাত্‌ওয়া অনুযায়ী যিনি বে-নামাযী হন (না'ঊযু বিল্লাহ্‌), তাঁর বর্ণিত হাদীস প্রমাণযোগ্য কি? (পাঠক! আল্লাহ্‌ তা'আলা মাফ করুন। তাদের কথার প্রেক্ষিতে এমন আলোচনা করতে হলো।) এ হলো আমাদের إذا صح الحديث فهو مذىبي 'সহীহ্‌ হাদীস আমার মাযহাব' দ্বারা মুসলমানদের পথভ্রষ্টকারী ভাইদের অবস্থা!!

বুখারী শরীফের তরজমাতুল বাব কি হাদীস ? পাঠক! তারা আপনাকে বলবে যে, নামাযে আমীন জোরে বলতে হবে। কারণ আমীন জোরে বলা বুখারীতে আছে। আর এটিই সহীহ্‌ হাদীস। আর আপনাদের ইমাম বলে গেছেন إذا صح الحديث فهومذىبي 'সহীহ্‌ হাদীস আমার মাযহাব', তাই আপনারাও জোরে আমীন বলুন। তারাতো এখানেই শেষ করেননি বরং নামাযে এত জোরে আমীন বলবে, মনে হবে যেন অন্যজনকে ইঙ্গিত করে বলছে আপনারা আমীন জোরে বলেন না কেন? অর্থাৎ, নামায হোক বা না হোক তাদেরকে আমীন জোরে বলতেই হবে। আমীন জোরে বলার সহীহ্‌ দলীল নির্দিষ্ট কিতাবসমূহে বিস্তারিতভাবে বর্ণিত আছে। আমরা তাদের বক্তব্য "জোরে আমীন বলা বুখারীতে আছে" কথাটির বাস্তবতা একটু বুখারী শরীফ খুলে দেখছি। বুখারী শরীফে কি আছে তার হুবহু আলোচনা তুলে ধরছি।

২৫৪ আলমুয়াত্তা, পৃ. ৮৬

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।