মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

আসতে পারে? আমরা আশ্চর্যের সাথে লক্ষ করি, এ মাসআলাগুলোর ক্ষেত্রেই তারা ইমামগণের উক্ত বাক্য (إذا صح الحديث فهو مذىبي 'সহীহ্‌ হাদীস আমার মাযহাব') দ্বারা ধোঁকা দিয়ে থাকে। বাস্তব ও সত্য বিষয় হলো, মুকতাদীর সূরা ফাতিহা না পড়া, নামাযে আমীন নিম্নস্বরে বলা, শুধু তাকবীরের সময় হাত তোলা ইত্যাদি মাসআলা কুরআন-হাদীস তথা ইসলামী শরীয়তের দলীলের আলোকে বেশি শক্তিশালী। ফাতিহা না পড়াতেই কুফরীর ফাত্‌ওয়া : পাঠক! পৃথিবীর ইতিহাসে আল্লাহ্‌র এমন বান্দাও জন্ম নিয়েছে, যিনি ফাতও্‌য়া দিয়েছেন যে, যে ব্যক্তি ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়বে সে কাফির! এ ফাত্‌ওয়ার কারণেই শায়েখ আব্দুল গফ্‌ফার আলহিমসী র. دفع امكىاـ عل مسألة القرا ة خلف الإماـ কিতাব লিখেন। শায়েখ আব্দুল গফ্‌ফার আলহিমসী র. এর ভাতিজা সরাসরি তার চাচা থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি শামের তুরাবুল শহর থেকে তাঁর চাচা শায়েখ আব্দুল গফ্‌ফার আলহিমসী র. এর নিকট এসে বলেন, আমাদের ওখানে এক ব্যক্তি আছে, যে মানুষকে বলছে, يقرأ بفاتحة الكت مل لابكافر! فقيل لو في ذلك؟ فقاؿ: مف مل خلف الإماـ فهو كافر!! يصلٌ فهو يصلٌ، كمل ل تصح صالتو فكأنو ل تصحٌ صالتو، كمل ل يقرأىا ل ل যে ব্যক্তি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে না, সে কাফির। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে সে বলে, যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে না, তার নামায হয় না। আর যার নামায হয় না, কেমন যেন সে নামাযই পড়লো না। আর যে নামায পড়লো না সে কাফির! ২৫৩ পাঠক! তাহলে ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়ার কারণে মুসলমানরা কাফির। (না'ঊযু বিল্লাহ্‌) ইমামের পেছনে সূরা ফাতিহা বা কিরাত যে পড়া লাগবে না, এ বিষয়ে শত শত কিতাবে দলীল রয়েছে, আমি সে আলোচনায় যাচ্ছি না।

ইবনে ওমর রা. কী ছিলেন? আমি শুধু তাদের খেদমতে একটি প্রশ্ন তুলে ধরছি। আল্লাহ্‌র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জলীলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রা. বলেন, قرا ة الإماـقرا ة لوكإذا صلٌى كحده فليقرأ. خلف امماـ فحسبو مل صلٌى أحدك

২৫৩ দেখুন মুহাম্মাদ আওয়ামা র., আছারুল হাদীস এর টীকা. পৃ. ৬২

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।