মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

কথাটির পরিকল্পিত ভুল ব্যবহার : পাঠক! আপনারা লক্ষ করবেন তারা এমন সব আমলের ক্ষেত্রে! ( إذا صح الحديث فهو مذىبي) 'সহীহ্‌ হাদীস আমার মাযহাব' কথাটি দ্বারা মুসলমানদের ধোঁকা দিচ্ছে, যে আমলগুলো শুধু উক্ত ইমামগণই নন, উক্ত ইমামগণের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহ শত শত সাহাবা তাবে'ঈ নিরবচ্ছিন্নভাবে আমল করেছেন। যেমন : মুক্‌তাদীর সূরা ফাতিহা না পড়া, নামাযে আমীন নিম্নস্বরে বলা, শুধু তাকবীরের সময় হাত তোলা, এমন শত শত মাসআলার ওপর সাহাবী, তাবে'ঈ, ইমাম, মুজতাহিদ, ফকীহ্‌, মুহাদ্দিস যুগের পর যুগ নিরবচ্ছিন্নভাবে আমল করেছেন। তাঁদের জীবন চরিত যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখতে পাব, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ, এক কথায় জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ তাঁরা কাটিয়েছেন এক ধ্যানে ও এক মনে। আর তা হচ্ছে, কোন্‌ হাদীস আমলযোগ্য কোন্‌ হাদীস আমলযোগ্য নয়। মুসলিম উম্মাহ্‌ কিভাবে শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করবে, জীবনের সকল ক্ষেত্রে ইসলামী শরীয়ত কী হুকুম প্রদান করে। নামায, রোযা, হজ্জ, যাকাত, ব্যবসা-বাণিজ্য, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি সকলক্ষেত্রে ইসলাম কী সমাধান প্রদান করে। ইসলামী শরীয়তের সমাধানগুলো তাঁরা মুসলিম উম্মাহ্‌র সামনে বিশদভাবে তুলে ধরেছেন। আর তাঁরা নামাযের এ মাসআলাগুলোর সহীহ্‌ হাদীস অনুযায়ী সমাধান জানবেন না, এটা বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে না। এগুলোতো এমন মাসআলা নয় যে, জীবনে এক দু'বার হয়ত সামনে আসে বা আসে না। তাঁরা প্রতিদিন কত রাকাত নামায পড়েছেন, জীবনব্যাপী কত ওয়াক্ত নামায পড়েছেন, ইমামের সাথে কত ওয়াক্ত নামায পড়েছেন তার কোনো কুল কিনারা করা সম্ভব কি? আর এ সকল মাসআলার ক্ষেত্রে তাঁরা সহীহ হাদীস জানবেন না, এটা কিভাবে কল্পনায়

সম্মানিত ফকীহ্‌গণ এবং তাঁদের মাথার তাজতুল্য অনুসৃত চার ইমাম (ইমাম আবূ হানীফা, ইমাম মালেক, ইমাম শাফে'ঈ, ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র.) প্রত্যেকেই আলকুতুবুস্‌ সিত্তাহ্‌ (বুখারী, মুসলিম, নাসায়ী, আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ) সংকলকগণের পূর্ব যুগের। তাই তাঁরা নিজস্ব সনদেই হাদীস বর্ণনা করেছেন। পরবতীর্দের সনদে হাদীস বর্ণনা করেননি। এ ইমামগণের নিকট অনেক হাদীস ছিলো, যে হাদীসগুলোর ওপর ভিত্তি করে তাঁরা শরীয়তের অনেক মাসআলা পেশ করেছেন। কিন্তু সে হাদীসগুলো সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে পাওয়া যায় না। এখন যে ব্যক্তি মনে করেন, বুখারী ও মুসলিম ব্যতীত অন্য কোনো কিতাবে সহীহ্‌ হাদীস নেই, সে ইমামগণের পেশ করা শরীয়তের উক্ত মাসআলাগুলোর দলীল বুখারী বা মুসলিম শরীফে না পেয়ে মনে করে, ইমামগণের পেশ করা মাসআলাগুলো ভিত্তিহীন। এটি সুস্পষ্ট ভ্রষ্টতা । (শায়েখ মুল্লা খাতের আশ্‌শাফে'ঈ র., মাকানাতুস সহীহাইন, পৃ. ৫১৩)

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।