মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু ফিক্‌হের কোনো কোনো কিতাবে কোনো কোনো ইমামের প্রতি সম্পর্কিত করে এ কথাটি বলা হয়েছে, এজন্য এ কথাটির সঠিক ব্যাখ্যা মুসলিম উম্মাহ্‌র যোগ্য আলিমগণ প্রদান করেছেন। এ বিষয়ে, ইমাম যাহিদ আলকাউছারী র. বলেন, إذا صح الحديث فهو مذىبي: ليس بمعنى:أف كلٌ ما قاؿ فيو أحد: إنو حديث صحيح، آخذ بو راجعان عما قلتو مل قبل،بل بمعنى:أف الحديث إذا صح ب رطو، ككضحت داللتو آخذ بو. সহীহ্‌ হাদীস আমার মাযহাব কথাটির অর্থ এটি নয় যে, কেউ কোনো হাদীসকে সহীহ্‌ বললো, আর আমি তার কথা মেনে নিয়ে আমার পূর্ব বর্ণিত (ফিক্‌হী সমাধান) থেকে সরে আসলাম। বরং আমার কথার অর্থ হলো, যে হাদীস সকল শর্তসহ সহীহ্‌ এবং উক্ত হাদীসের অর্থও সুস্পষ্ট। আমার প্রদত্ত ফিক্‌হী সমাধানের ক্ষেত্রে আমি এমন হাদীসই গ্রহণ করি। ২৫১ অর্থাৎ, আমি যে ফিক্‌হী সমাধান পেশ করি, ফাত্‌ওয়া প্রদান করি, তা সহীহ্‌ হাদীস অনুযায়ী। আরো স্পষ্টভাবে বলা যায়, আমি যে কথা বলি বা আমার প্রদত্ত ফিক্‌হী সমাধানগুলো আমার কথা নয়, বরং এ কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা। এবং এর অর্থ এটি নয় যে, চে.দ্দশত বছর পর কোনো ব্যক্তি একটি হাদীসকে সহীহ্‌ বলবে, আর এ ব্যক্তির সহীহ্‌ বলা দ্বারা চে.দ্দশত বছর যাবত সকল মুহাদ্দিস ও ফকীহ্‌র সম্মিলিত সিদ্ধান্ত ছঁুড়ে ফেলতে হবে, এটা কখনো নয়। বরং ( إذا صح الحديث فهو مذىبي) "সহীহ্‌ হাদীস আমার মাযহাব" বলার দ্বারা উদ্দেশ্য হলো, আমার প্রদত্ত ফিক্‌হী সিদ্ধান্তগুলো সহীহ্‌ হাদীস মুতাবিক।

২৫১ ইমাম যাহাবী র. রচিত আবূ ইউসুফ র. এর জীবনীর টীকা. পৃ. ৬৩ উলেস্নখ্য, ইমাম যাহাবী র. এর উক্ত কিতাব مناقبالإمام اىب حنيفة وصاحبيو أيب يوسف وزلمد بن احلسن নামে আল্লামা যাহিদ আলকাউছারী ও আবুল ওয়াফা আলআফগানী র. এর টীকা ও তাহকীকসহ প্রকাশিত হয়েছে। শায়েখ মুল্লা খাতির র. এর অমূল্য বাণী : ২৫২ শায়েখ মুল্লা খাতের আশ্‌শাফে'ঈ র. তাঁর مكانة الصحيحني কিতাবে বলেন, إالكتب الستةن ن الفقهاء الكرام وعلى رأسهم الأئمة الأربعة ادلتبوعون كلهم كانوا قبل أصحا كلهم يروون بأسانيوكم من حديث عند ىؤالء الأربعة أودىم ن البأسانيد من جاء بعدىمن وبعضهمن وقد بنوا عليو حكماً من الأحكامن وىو ال يوجد عند الشيخنين وصاحب ىذه الدعوى يلغي ذلك احلكم لعدم وجود دليلو يف الصحيحنين وىذا ضالل مبني.

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।