নিজেদেরকে ইসলামের ব্যাপারে সজাগ ও যুগ সচেতন বলে দাবি করে থাকে। এরা নামায আদায়ের পদ্ধতি সম্পর্কে লিখিত শায়েখ নাসিরুদ্দীন আলবানী মরহুমের কিতাব, যার নামটিও সহীহ্ রাখা সম্ভব হয়নি, দেখিয়ে সাধারণ মানুষকে বলে থাকেন, 'নববী নিয়ম অনুসারে নামায পড়তে হলে এই কিতাবের মতো নামায পড়ুন।' এমনকি বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী অনুষ্ঠানগুলোতেও তা প্রদর্শন করার কথা শোনা যায়।" পাঠক! এ হলো আলবানীর কিতাব! এ বিষয়ে আর কিছু লিখার প্রয়োজন আছে বলে মনে করি না। (আলবানীর ইল্মী অবস্থা, যা পূর্বে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসগণের লিখা হতে তুলে ধরা হয়েছে, সেটি একবার দেখে নেওয়া জরুরী) আলবানীর পর এ ঘরেরই আরেক সন্তান ডা. জাকির নায়েক এ বাক্য দ্বারা সাধারণ মুসলমানদেরকে ভুল বোঝাতে চাচ্ছেন। ২৫০ তাই এ বিষয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কিঞ্চিত ধারণা থাকা আবশ্যক। পৃথিবী বিখ্যাত আলিমেদ্বীন শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা. বা. তাঁর أثر الحديث ال ريف কিতাবে এ বিষয়ে আলোচনা করেছেন। উক্ত আলোচনার আলোকে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করছি। এ বিষয়ের আলোচনায় কয়েকটি দিক সামনে আসে إذا صح الحديث فهو مذىبي ইযা সাহ্হাল হাদীসু ফাহুয়া মাযহাবী অর্থাৎ সহীহ্ হাদীস আমার মাযহাব। ১. কথাটি ইমামগণ থেকে প্রমাণিত কি না? ২. কথাটির সঠিক অর্থ কী? ৩. কি কি ভ্রান্ত অর্থে এ বাক্যটি ব্যবহার করা হয়েছে ও হচ্ছে? إذا صح الحديث فهو مذىبي ইযা সাহ্হাল হাদীসু ফাহুয়া মাযহাবী কথাটির সঠিক ব্যাখ্যা : অর্থাৎ সহীহ্ হাদীস আমার মাযহাব বা এমন সমার্থবোধক কথা কোনো কোনো ইমামের কথা বলে ফিক্হের কোনো কোনো কিতাবে উলেস্নখ করা হয়েছে। তবে যদি কেউ নির্দিষ্ট করে দাবী করেন, ইমাম আবূ হানীফা র. এ কথা এ শব্দে বলেছেন, তবে তাকে এর সনদ প্রদান করতে হবে।
২৫০ ডা. জাকির নায়েক লেকচার সিরিজ-৩১ টঘওঞণ ঙঋ ঞঐঊ গটঝখওগ টগগঅঐ বাংলায় অনুবাদ হয়েছে, মুসলিম উম্মাহ্র ঐক্য নামে। পাঠক! ডা. জাকির নায়েকের মতো একজন ডাক্তার যার কুরআন-হাদীস, ফিক্হ নিয়মতান্ত্রিকভাবে পড়ার সুযোগ হয়নি, তিনিও এ বাক্য দ্বারা মুসলিম উম্মাহ্কে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।