তিনি হুযুরের নিকট এসে অত্যন্ত আনন্দের সঙ্গে 'সুসংবাদ' দেন যে আলবানীর কিতাব বাংলায় অনূদিত হয়েছে, শীঘ্রই তা প্রকাশিত হতে যাচ্ছে। তিনি হুযুরকে জিজ্ঞাসা করেন, এ কিতাব সম্পর্কে হুযুরের কোনো ধারণা আছে কি না? হুযুর বললেন, জানা নেই। তিনি মাসআলা জানার জন্য এসেছিলেন না 'হেদায়াত' করার জন্য এসেছিলেন? হুযুর ঐ ভাইকে শুধু এটুকু আরয করেছিলেন, আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে তিন-চারজন সাহাবীর নাম নিয়ে আসুন যাদের নামায শুরু থেকে শেষ পর্যন্ত আলবানীর কিতাবে উলেস্নখিত নিয়মানুযায়ী ছিলো। তিনি হুযুরের কাছে ওয়াদা করে গিয়েছিলেন। কিন্তু সাত-আট বছর অতিবাহিত হওয়ার পরও, আজ পর্যন্ত তার দেখা মিলেনি।
মুফতী আব্দুল মালেক দা.বা.আ. এর ভাষ্য : 'মাসিক আলকাউসার' ২০০৫ সালের আগস্ট ও সেপ্টেম্বর সংখ্যায় নাসিরুদ্দীন আলবানীর 'সিলসিলাতুল আহাদীসিয য'ঈফা' কিতাবের ওপর পর্যালোচনা তুলে ধরেন হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব দা.বা. হুযুর। উক্ত প্রবন্ধে নাসিরুদ্দীন আলবানীর صفة صالة النبي صلى الله عليو كسل কিতাব সম্পর্কে হুযুর লিখেছেন : "নামাযের যে পদ্ধতি শায়েখ আলবানী রহ. তাঁর কিতাব صفة صالة النبي صلى الله عليو كسل এ উলেস্নখ করেছেন একমাত্র একেই 'নববী নামায' আর হাদীস ও আছারের সুবিশাল ভাণ্ডারে নামাযের অন্য যেসব পদ্ধতি বর্ণিত হয়েছে সবগুলোকেই বিদ'আতী নামায ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত-বিচ্যুত নামায আখ্যা দেওয়া, এটা এতই ভয়ংকর বিচ্যুতি যে, এ ব্যাপারে যত নিন্দাবাদই করা হোক তা অতি অল্প। এ মতবাদটির প্রচার-প্রসারإفساد في امرضতথা ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টির অন্তভুর্ক্ত হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই।" 'মাসিক আলকাউসার' মে' ২০০৫ সংখ্যায় 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায কিভাবে আদায় করেছেন?' শিরোনামে হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব দা.বা. হুযুর একটি প্রবন্ধ লিখেন। উক্ত প্রবন্ধের শুরুতে পত্রিকাটির সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতী আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ্ দা.বা. হুযুর ছোট্ট একটি বক্তব্য পেশ করেন। উক্ত বক্তব্যে হযরত আলবানীর কিতাব صفة صالة النبي صلى الله عليو كسل সম্পর্কে লিখেছেন : "আরো পরিতাপের ব্যাপার হলো, এসব ফেতনাবাজ মূর্খ লোকদের সাথে বিশেষ একটি রাজ‣নতিক দলের সদস্যদেরও সুর মিলাতে দেখা যাচ্ছে, যারা