কিতাব, আল্লামা আব্দুল হাই লাখনবী র. সংকলিত العمل بالحديث الضعيف 'যঈফ হাদীসের হুকুম' এর সাথে গুরুত্বপূর্ণ কিছু প্রাসঙ্গিক আলোচনা এবং এ বিষয়ে 'নাসিরুদ্দীন আলবানীর মুসলিম উম্মাহ্র বিপক্ষে অবস্থান' কিতাবের কিছু অংশ। ৪. আছারে সাহাবা ও তাবে'ঈনের গুরুত্ব : একটি পর্যালোচনা। এ আলোচনাটি জমা করেছে আমার শিশুকাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাথি, নিরব ইল্ম অনুরাগী মাও. মুহসিন উদ্দীন খাঁন হাফিযাহুল্লাহু। আমিও আলোচনাটির ওপর সংযুক্তি ও কাজ করেছি। তাঁর ইচ্ছাতেই আলোচনাটি অত্র কিতাবে দেওয়া হয়েছে। ৫. পূর্বের এডিশনে শুধু হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. ও ইমাম আযম আবূ হানীফা র. এর জীবনী প্রাসঙ্গিকভাবে এসেছিলো। এ মুদ্রণে স্বতন্ত্র অধ্যায়ে তাঁদের সাথে সাথে হযরত আলকামা র. হযরত আসওয়াদ র. হযরত ইবরাহীম নাখা'ঈ র. হযরত হাম্মাদ বিন আবূ সুলাইমান র. এর জীবনীও আলোচনা করা হয়েছে। ৬. উলেস্নখিত আলোচনাগুলো ছাড়াও এ মুদ্রণে আরো অনেক বিষয় গ্রন্থটির বিভিন্ন স্থানে বৃদ্ধি করা হয়েছে। আমরা সকলের কাছে দু'আ কামনা করছি, আল্লাহ্ তা'আলা যেন এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে নেন। এবং এটাকে আখেরাতে নাজাতের ওসীলা করে দেন। মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক। আর আমার মতো অতি নগণ্য ব্যক্তির ভুল হওয়া বিস্ময়ের কিছু নয়। সকলের খেদমতে আমার বিনীত অনুরোধ এই যে, আমার অনিচ্ছা সত্ত্বেও অজ্ঞাতসারে কোনো ভুল বা মুদ্রণগত কোনো ত্রুটি কারও দৃষ্টিগোচর হলে, মেহেরবানী করে আমাদেরকে জানালে, আল্লাহ্ তা'আলা অবশ্যই প্রতিদান দিবেন। আমরাও কৃতজ্ঞ থাকব এবং পরবতীর্ সংস্..রণে তা সংশোধন করে নিব। পরিশেষে এ ক্ষুদ্র প্রয়াসটি আল্লাহ্ তা'আলার দরবারে মাকবূল হওয়ার জন্য মুনাজাত করছি। আমীন!
মনিরুল ইসলাম 25/04/2015