তেমনিভাবে সালাত পড়।" (বঙ্গানুবাদ প্রদান করা হলো, তাদেরই তাওহীদ পাবলিকেশন্স থেকে অনূদিত কপি থেকে)
মুসলিম উম্মাহ্ কি অযোগ্য? পাঠক! রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনি এক উম্মত রেখে গেলেন, যারা চে.দ্দশত বছর যাবত ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামায সম্পর্কেই একটি পূর্ণাঙ্গ কিতাব লিখতে পারেনি!! এত দুর্ভাগা এ উম্মত? (না'ঊযু বিল্লাহ্) আলবানীর এ কথা "আমি যেহেতু এ বিষয়ে পরিপূর্ণ কোনো কিতাবের সন্ধান পাইনি" তো তাই বোঝাচ্ছে। পাঠক! আলবানীর কথা অনুযায়ী চে.দ্দশত বছর পর সে পুরো উম্মতে মুহাম্মাদীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেদায়াতের দায়িত্ব নিয়েছে!! আমরা যদি তার কিতাবের হরফান হরফান বা প্রতিটি অক্ষর আলোচনা করতে পারতাম, তাহলে আলবানীর সকল ভ্রান্ত ধারণা বোঝতে ও বোঝাতে সহজ হতো। কিন্তু এর জন্য স্বতন্ত্র পুস্তকের প্রয়োজন। তথাপি, পাঠক খেদমতে আমরা দু'একটি কথা তুলে ধরছি। বিবেকবানদের জন্য এ দু'একটি কথাই যথেষ্ট হবে বলে আশা করি। এ গর্ব করে যিনি এ কিতাবটি লিখলেন, যার মাধ্যমে তিনি ইসলামের পূর্ণতা দিতে চান, সে নামাযের কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি ওয়াক্ত নামায কোন্ সময় থেকে কোন্ সময় পর্যন্ত পড়তেন এর কোনো বর্ণনা নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামাযের ওয়াক্তের কোনো বর্ণনা নেই!! যার কিতাবের এ অবস্থা, তিনি সামান্য কয়েক পৃষ্ঠার একটি কিতাব লিখে পুরো উম্মতে মুহাম্মাদীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাযহাব ছুঁড়ে ফেলতে বলেন! তাকলীদ ছঁুড়ে ফেলতে বলেন! হায়! হায়!! এ উম্মতের মধ্যেও এমন লোক জন্ম নিলো? একটি শিক্ষনীয় ঘটনা : বাস্তব কথা হলো, আলবানীর এ কিতাবের প্রায় প্রতিটি পৃষ্ঠা বিষ মিশ্রিত। এখানে আমি উস্তাদে মুহ্তারাম মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব দা. বা. এর জীবনের একটি ঘটনা তুলে ধরছি। যা তিনি হযরত শায়েখ মুহাম্মাদ ইলিয়াস ফয়সাল এর 'নবীজীর নামায' (বঙ্গানুবাদ পৃ.৪) এর ভূমিকায় উলেস্নখ করেছেন। কয়েক বছর পূর্বের ঘটনা, তখনও আলবানীর 'সিফাতুস সালাত' কিতাবটির বাংলা অনুবাদ হয়নি। একজন জেনারেল শিক্ষিত ভাই হুযুরের নিকট এসেছিলেন। সে ভাইকে বোঝানো হয়েছিলো বা তাদের বুঝানোর দ্বারা তিনি একথা বুঝেছিলেন যে, এখানকার অধিকাংশ মুসলমান যে পদ্ধতিতে নামায পড়ে তা হাদীস মোতাবেক হয় না।