মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

১. যিনি মুজতাহিদ নন তিনি কোনো একজন মুজতাহিদের ইজতিহাদের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ করবেন। অর্থাৎ, যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা নেই, তিনি কোনো মুজতাহিদের ইজতিহাদের অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ করবেন। পাঠক! আমাদের বর্তমান পৃথিবীতে কোনো আলিমে হক্কানী ইজতিহাদের যোগ্যতার দাবী করেছেন বা করেন বলে আমাদের জানা নেই। বাস্তব কথা হলো, ইজতিহাদের যোগ্যতার জন্য যত প্রকার ইল্‌মের পারদর্শিতা দরকার এবং যে পরিমাণ পারদর্শিতা দরকার, তার শতভাগের একভাগ বর্তমান পৃথিবীর ক'জন আলিমের মধ্যে আছে এটি জানার বিষয়। মূলত কি কি বিষয়ে, কি পরিমাণ ব্যুৎপত্তি অর্জন করলে ইজতিহাদের যোগ্যতা অর্জিত হয়, তা জানার জন্য স্বতন্ত্র পড়ালেখার প্রয়োজন। যারা ফকীহ্‌গণের স্তর সম্পর্কে কিঞ্চিত ধারণা রাখেন, তাদের বিষয়টি বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। ২. যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা আছে, তিনি তাঁর ইজতিহাদের আলোকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণ করবেন। যেমন, পূর্ববতীর্ চার ইমামের সময় কোনো কোনো স্বতন্ত্র মুজতাহিদ ছিলেন।

হাদীসের নামে নফসের অনুসরণ : তৃতীয় আরেকটি পন্থা আছে, আর সে পন্থাটিই বাতিল। অর্থাৎ একজন মুজতাহিদও নন, আবার কোনো মুজতাহিদের ইজতিহাদের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণও করছেন না। আরো সহজভাবে বলা যায়, কোনো ব্যক্তির মধ্যে ইজতিহাদেরও যোগ্যতা নেই আবার তিনি কোনো মুজতাহিদের অনুসারীও নয়, তাহলে এ ব্যক্তি সম্পর্কে বলতে হবে, এটি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ নয় বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণের নামে তার নফসানিয়াত বা খাহেশাতের (চাহিদার) অনুসরণ। আর এ নফসানিয়াত বা খাহেশাতের দিকেই বিদ'আতী পন্থায় তিনি মুসলমানদেরকে আহ্বান করছেন। অতএব তার প্রতি প্রশ্ন হলো, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ঈমান এনেছেন না আপনার নিজের নফসের প্রতি ঈমান এনেছেন? বা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ করেন, নাকি নফ্‌সের অনুসরণ করেন? এ প্রশ্নের সমাধান সর্বপ্রথম হওয়া প্রয়োজন।

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।