মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

লা-মাযহাবীদের বিভ্রান্তি ছড়ানোর স্বরূপ ও তার সমাধান : إذا صح الحديث فهو مذىبي ইযা সাহ্‌হাল হাদীসু ফাহুয়া মাযহাবী লা-মাযহাবী, গাইরে মুকালিস্নদ, সালাফী, কথিত আহ্‌লে হাদীস, আলবানী, ডা. জাকির নায়েকভক্তরা সাধারণ মুসলমানদের প্রধানত দু'উসলূব বা রীতিতে বিপথগামী করতে স্বচেষ্ট থাকে। প্রথমত তারা মুসলিম উম্মাহ্‌র ইমাম মুজতাহিদগণের প্রতি মিথ্যার আশ্রয় নিয়ে, ইমাম মুজতাহিদগণের ইল্‌মী যোগ্যতার ওপর প্রশ্ন তোলে বিভিন্ন অশোভন কথা বলে ও লিখে সাধারণ মুসলমানদেরকে ইমামগণের প্রতি বীতশ্রদ্ধ করতে যারপরনাই চেষ্টা করেন। কিন্তু তারা এরূপ মিথ্যা অপবাদ দ্বারা যখন উক্ত ইমামগণের ফিক্‌হ সংকলনের তথা মাযহাবের অনুসারীদেরকে মাযহাব অনুসরণ থেকে সরাতে পারলো না, তখন তারা দ্বিতীয় উসলূব বা রীতি গ্রহণ করলো। অর্থাৎ ইমামগণের প্রতি সাধারণ মুসলমানদের যেহেতু অগাধ ভক্তি ও শ্রদ্ধা রয়েছে, এজন্য ইমামগণেরই একটি কথার ভ্রান্ত অর্থ করে, তা দ্বারা সাধারণ মুসলমানদেরকে ইমামগণের অনুসরণ থেকে সরিয়ে আনার চেষ্টা শুরু করলো। সে বাক্যটি হলো, إذا صح الحديث فهو مذىبي ইযা সাহ্‌হাল হাদীসু ফাহুয়া মাযহাবী অর্থাৎ, সহীহ হাদীস আমার মাযহাব। কার কালিমাহ্‌ পড়েছ? পাঠক! কোনো কোনো লা-মাযহাবী, গাইরে মুকালিস্নদ, কথিত আহ্‌লে হাদীসরা সাধারণ মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করে তোলে, তারা সাধারণ মানুষদের বলে, তোমরা কালিমা পড়েছ কার? আবূ হানীফার না নবীর? যদি আবূ হানিফার কালিমা পড়ে থাক তাহলে আবূ হানীফার কথা শোন। (না'ঊযু বিল্লাহ্‌) অথবা বলে, তোমরা অনুসারী কার? নবীর না আবূ হানীফার? যদি নবীর অনুসারী হয়ে থাক তাহলে নবীর হাদীস শোন, আর যদি আবূ হানীফার অনুসারী হয়ে থাক, তাহলে আবূ হানীফার কথা শোন। (না'ঊযু বিল্লাহ্‌) পাঠক! এমন কোনো জাহালতী বা মূর্খতাসম্পন্ন প্রশ্ন সামনে আসলে স্পষ্টভাবে তাদেরকে বলবেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কালিমা পড়েছি এবং এ নবীরই অনুসারী। তবে কথা হলো নবীর অনুসরণ হবে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণের সঠিক পন্থা : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণের সঠিক পন্থা দুটি,

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।