ইবনে আব্দুল বার র. এর "আত্ তামহীদ" এ বর্ণিত হয়েছে 247, كاف أبو بكر كعمر أتبع الناس لهدٌمرسوؿ الله صلى الله عليو كسل মানুষদের মধ্যে হযরত আবূ বকর রা. ও হযরত ওমর রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হেদায়াতের বেশি অনুসারী। পাঠক! এখানে ব্যাপারটি হলো, উরওয়া রা. বলছেন : হযরত ইবনে আব্বাস রা. এর তুলনায় হযরত আবূ বকর রা. ও ওমর রা এর সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রাধান্য পাবে। কারণ তাঁরা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ্ সম্পর্কে বেশি জ্ঞাত ছিলেন এবং তাঁরাই হযরত ইবনে আব্বাস রা. থেকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বেশি আনুগত্যকারী ছিলেন। অতএব, হে ইবনে আব্বাস! আপনিই সুন্নাহ্ বুঝলেন আর তাঁরা সুন্নাহ্ বুঝলেন না, এটা কখনোই হতে পারে না। এবং এটাও অসম্ভব যে তাঁদের নিকট আপনার এ সুন্নাহ্ পেঁ.ছেনি। কারণ, তাঁরা জীবনব্যাপী ছায়ার মতো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে থেকেছেন। হযরত উরওয়াহ রা. ও আমরা : আমাদের কথাও এমন। অর্থাৎ ইমাম আবূ হানীফা র. ইমাম মালেক র. ইমাম শাফে'ঈ র. ইমাম আহ্মাদ বিন হাম্বল র. কুরআন সুন্নাহ্ অনেক বেশি বুঝতেন। পার্থক্য হলো, হযরত আবূ বকর রা. হযরত ওমর রা. এবং হযরত ইবনে আব্বাস রা. এর আলোচনা একসাথে আসতে পারে ও তুলনা দেওয়া যেতে পারে (যদিও প্রাধান্যের বিষয়টি ভিন্ন)। কিন্তু ইমাম আবূ হানীফা র. ইমাম মালেক র. ইমাম শাফে'ঈ র. ইমাম আহ্মাদ বিন হাম্বল র. প্রমূখ ইমামের সাথে যারা মাযহাব ও তাকলীদ অস্বীকার করছেন, তাদের কোনো তুলনা চলে না। তাই আমরাও বলি, কথিত আহ্লে হাদীস, আলবানী, ডা. জাকির নায়েক ইত্যাদি নব্য গবেষক এবং তারা যাদের আংশিক অনুসারী, তাদের ফেতনা থেকে বেঁচে থাকতে হবে। সাথে সাথে ইসলামের স্বর্ণালী যুগ থেকে সর্বজনমান্য উম্মতের ইজমার ন্যায় হয়ে যাওয়া পূর্বোক্ত চার ইমামের কোনো এক ইমামের যে অনুসরণ মুসলিম উম্মাহ্ করে আসছে, তার ওপর অটল থাকতে হবে। আল্লাহ্ তা'আলা আমাদের তাওফীক দান করুন। আমীন!
২৪৭ খ. ৩, পৃ. ৩৫৩