(যার অপর নাম মাযহাব) অনুসরণ করে চলার তাওফীকের জন্যও আল্লাহ্র দরবারে দু'আ করতে হবে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমীন! একটি ঘটনা ও আমাদের আদর্শ : হযরত উরওয়া ইবনে যুবাইর ও হযরত ইবনে আব্বাস রা. এর একটি ঘটনা উলেস্নখ করে এ আলোচনার ইতি টানবো। হযরত উরওয়া ইবনে যুবাইর রা. হযরত ইবনে আব্বাস রা.কে বলেন, أضللت الناس يا ابل عباس! হে ইবনে আব্বাস! আপনি মানুষকে পথভ্রষ্ট করেছেন! ইবনে আব্বাস রা. বলেন কেন, কি হয়েছে উরওয়া? তখন হযরত উরওয়া ইবনে যুবাইর র. বলেন, আপনি মানুষকে ফাত্ওয়া দিচ্ছেন, "মানুষরা কা'বা শরীফ তাওয়াফ করলে হালাল হয়ে যাবে।" অথচ হযরত আবূ বকর রা. হযরত ওমর রা. কুরবানীর দিনের আগে হালাল হননি। হযরত ইবনে আব্বাস রা. বলেন, আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস শুনাচ্ছি আর তোমরা হযরত আবূ বকর রা. ও ওমর রা. এর কথা শোনাচ্ছ। তখন হযরত উরওয়া র. বলেছিলেন, ٌمنك برسوؿ الله صلى الله عليو كسل إف أبا بكر كعمر رضي الله عنهما كانا أعل নিশ্চয় আবূ বকর রা. এবং ওমর রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস তোমার থেকে বেশি জানতেন। ২৪৪ তবারানীর বর্ণনাতে আছে, উরওয়া রা. বলেছিলেন, بكتاب الله كما سلٌ رسو ىما كانا أعلٌمني كمنك ؿ الله صلى الله عليو كسل
হযরত আবূ বকর রা. ও ওমর রা. আল্লাহ্র কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ্ সম্পর্কে আমার ও তোমার চেয়েও বেশি জানতেন। ২৪৫ মুসনাদে আহ্মাদের বর্ণনায় আছে, بٌكأعل كانا ىما أتبع لرسوؿ الله صلى الله عليو كسلو منك. তাঁরা (হযরত আবূ বকর রা. ও ওমর রা.) তোমার থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ্ সম্পর্কে অধিক জ্ঞাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বেশি আনুগত্যকারী ছিলেন। হযরত আবূ বকর রা. ও ওমর রা. যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ্র সর্বাধিক আনুগত্যকারী ছিলেন, এটা শুধু হযরত উরওয়া ইবনে যুবাইর রা. এর কথা নয় বরং এটা পুরো উম্মতের কথা।
২৪৪ ইমাম তহাবী র. 'শরহু মা'আনিল আছার' খ. ২, পৃ. ১৮৯ ২৪৫ তবারানী আলআওসাত, খ. ১, পৃ. ৪২ ২৪৬ খ. ১, পৃ. ২৫২