মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মুদ্রা যাচাইয়ের জন্য (মুদ্রা যাচাইকারীর নিকট) তুলে ধরা হয়। যদি তাঁরা মনে করতেন হাদীস আমলযোগ্য, তাহলে উক্ত হাদীস আমরা গ্রহণ করতাম। আর যদি তাঁরা মনে করতেন উক্ত হাদীস আমলযোগ্য নয়, তাহলে আমরা তা ত্যাগ করতাম। ইমাম আ'যম আবূ হানীফা র. বলেন, تفسيره فقد يطل الحديث كل مل طل ضاع سعيو كصار كباالن عليو যে হাদীস অন্বেষণ করলো কিন্তু হাদীসের সঠিক ব্যাখ্যা জানলো না, সে তাঁর পরিশ্রমকে মাটি করে দিলো এবং নিজের ওপর বিপদ ডেকে আনলো। ২৪০ ইমাম আ'যম র. এর এ কথার বাস্তবতা অনুধাবনের জন্য আল্লামা যাহিদ আলকাউছারী র. এর তানীবুল খতীব পৃ. ৯ দেখুন। পাঠক! পূর্বোক্ত আলোচনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, শুধু হাদীস সহীহ্‌ হলেই আমলযোগ্য হওয়া আবশ্যক নয়, বরং সাহাবী, তাবে'ঈ বা পূর্ববতীর্ কোনো একজন ইমাম, মুজতাহিদ, ফকীহ্‌ উক্ত হাদীসের ওপর আমল করেছেন কিনা সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। বিবেকবানদের জন্য এটিই যথেষ্ট : আজ এ ইল্‌মী ইনহিতাতের যুগে দ্বীন ইসলাম সহজভাবে পালনের জন্য পূর্ববতীর্ চার ইমামের ২৪১ কোনো এক ইমামের অনুসরণ করা থেকে উত্তম আর কী হতে পারে? কুরআন হাদীসে তাঁদের জ্ঞানের বিশালতার স্বীকৃতি শুধু তাঁদের সমসাময়িক ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস, ফকীহ্‌গণই প্রদান করেননি বরং তাঁদের ইমামতের ব্যাপারে উম্মতের ইজমা' হয়ে গেছে। এরা এ সর্বজনমান্য ইমামগণকে বাদ দিয়ে কুরআন হাদীসের (নিজ ব্যাখ্যানুযায়ী) চটকদার কথা বলে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করে, কোনো বিধমীর্কে অনুসরণ করা হচ্ছে কিনা তা একটু ভেবে দেখা প্রয়োজন নয় কি? ফিরাকে বাতিলা ও দলীল-প্রমাণ : ইসলামের ইতিহাসে যত বাতিল ফিরকার প্রকাশ ঘটেছে, তারা সকলেই কুরআন হাদীসের দলীল পেশ করত। পাঠক! কাদিয়ানী কাফিররা যেখানে কুরআন হাদীস দ্বারা দলীল পেশ করে সেখানে অন্যদের ক্ষেত্রে আর কী বলার থাকে? এজন্য সাধারণ মুসলমানদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কুরআন হাদীসের কথা বলে মাযহাব ত্যাগের দা'ওয়াত দিয়ে,

২৩৯ রামাহুরমুজী র."আলমুহাদ্দিসুল ফাসিল" পৃ. ৩১৮ তারীখে আবূ যুর'আ, খ. ১, পৃ. ২৬৫ ২৪০ কারদারী র.'মানাকিবুল ইমাম আবী হানীফা' পৃ. ৩৭৭ ২৪১ ইমাম আবূ হানীফা র. ইমাম মালেক র., ইমাম শাফে'ঈ র., ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র.

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।