ইবনে রজব হাম্বলী র. এর দৃষ্টিভঙ্গি : হাফিয ইবনে রজব হাম্বলী র. বলেন, يتبعوف الحديث الصحيح حيث كاف إذا كاف معموالن بو أما أةمة أىل الحديث ف نه ما كو فال يجوز العمل بو، منه، فأما على تر ، أك عند طاةفة منه عند الصحابة كمل بعدى أنو ال يعمل بو. كوه إال على علتر হাদীসের ইমামগণ ঐ সকল সহীহ্ হাদীসের অনুসরণ করেছেন, যে হাদীসগুলো সাহাবীগণের নিকট ও পরবতীর্ ইমামগণের নিকট আমলযোগ্য ছিলো। অথবা তাঁদের কোনো একদলের নিকট আমলযোগ্য ছিলো। এজন্য ইমামগণ কোনো হাদীসকে বর্জন করলে উক্ত হাদীসের ওপর আমল করা জায়েয নেই। কেননা তাঁরা উক্ত হাদীসকে এ কথা জেনেই বর্জন করেছেন যে, উক্ত হাদীসের ওপর আমল করা হবে না। শুধুমাত্র সহীহ্ হাদীস জেনেই মুফতী হওয়া যাবে না : হাফিয ইবনে হাজার আসকালানী র. বলেন, مل حديث منسوخ كىو كك صحيح مل حيث الصناعة الحديثية এমন কত হাদীস রয়েছে, যা উলূমে হাদীসের শর্তানুযায়ী সহীহ্ কিন্তু সে হাদীস রহিত হয়ে গেছে। ২৩৮ অর্থাৎ, উক্ত হাদীস সহীহ্ কিন্তু হাদীসের হুকুম রহিত হয়ে যাওয়ার কারণে সে হাদীস অনুযায়ী আমল করা জায়েয নেই। এখন কোনো ব্যক্তি সহীহ্ হাদীসের কিতাবে একটি হাদীস দেখে, এ বলে আলিমদের নিন্দা শুরু করে দিলেন যে, আলিমগণ সহীহ্ হাদীস মানেন না বা সহীহ্ হাদীস অনুযায়ী আমল করেন না। (না'ঊযু বিল্লাহ্) পাঠক! এ ব্যক্তিকে আপনি কিভাবে বোঝাবেন, এ হাদীসটি রহিত হয়ে গেছে। কিন্তু তিনি তো জানেন না হাদীসটি রহিত হয়ে গেছে। হায়! এ ভাই যদি নিয়মতান্ত্রিকভাবে হাদীসের ইল্ম শিক্ষা করতেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীসের ওপর এ ঈর্ষণীয় মুহাব্বাত! তো এরই দাবি রাখে। ইমাম আওযা'ঈ র. বলেন, الزاةف، فمػا عرفػوا منػو كنا نسمع الحديث فنعرضو على أصحابنا كما يعرض الدرى كنا.أخذنا بو، كما أنكركا تر আমরা হাদীস বর্ণনাকারীদের থেকে হাদীস শুনতাম, অতঃপর উক্ত হাদীসগুলো আমাদের যোগ্য গবেষকদের সামনে তুলে ধরতাম, যেমনিভাবে নকল
২৩৭ ফাযলু ইল্মিস সালাফ আলাল খালাফ পৃ. ৯, সূত্র: আছারুল হাদীস, পৃ. ৭৮ ২৩৮ ফাতহুল বারী, খ. ১, পৃ. ৪১৩