পাঠক! হাদীস সহীহ্ কিন্তু কোনো ইমাম উক্ত সহীহ্ হাদীসের ওপর আমল করেননি। এজন্য ইমাম যাহাবী র. বলেছেন উক্ত হাদীসের ওপর আমল করা যাবে না। কারণ বাহ্যিক সনদ বা অন্যান্য দৃষ্টিতে হাদীস সহীহ্ মনে হলেও হাদীসের মধ্যে এমন সুপ্ত দোষ রয়েছে যে দোষ সম্পর্কে ইমামগণ অবগত হয়েছেন। এজন্য তাঁরা উক্ত হাদীসের ওপর আমল করা থেকে বিরত থেকেছেন।
মূল কথা : পূর্বের আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি, ১. শুধু নির্ভরযোগ্য বর্ণনাকারী দ্বারা বর্ণিত হলেই ইমামগণ উক্ত সুন্নাহ্র ওপর আমল প্রতিষ্ঠিত করতেন না, বরং হাদীস নির্ভরযোগ্য বর্ণনাকারী দ্বারা বর্ণিত হওয়ার পরও ইমামগণ দেখতেন উক্ত সুন্নাহ্র ওপর আমল প্রচলিত ছিলো কিনা। যেমন, ইবনু আবিয যিনাদ কায়রুওয়ানী র. বর্ণিত হযরত ওমর ইবনে আব্দুল আযীয র. এর সুন্নাহ্ এর ওপর আমল সংμান্ত বর্ণনা। মূলত তৎকালীন সময়ে আমলের প্রতি ব্যাপকভাবে গুরুত্ব প্রদান করা হত। শরীয়তের বিশেষজ্ঞগণ আমলের ওপর অনেক মূলনীতি নির্ধারণ করেছেন। যেমন, إذا ثبت عل الراكم حديث كالعمل بخالفو ال يعمل بالحديث بل يعمل بالعمل অর্থাৎ, যখন কোনো বর্ণনাকারী থেকে হাদীস এক রকম পাওয়া যাবে, আর উক্ত বর্ণনাকারীর আমল হাদীসের খিলাফ (বিপরীত) হবে, তখন হাদীসের ওপর আমল না করে বর্ণনাকারীর আমল অনুযায়ী আমল করতে হবে। ইমাম মালেক র. এরও এ নীতি ছিলো। এজন্য হাদীসের মধ্যে মতভেদ দেখলে, ইমাম মালেক র. মদীনাবাসীর আমল অনুযায়ী আমল করার হুকুম প্রদান করতেন। শরীয়তবিশেষজ্ঞগণ আরো বলেন, أف الركاية الضعيفة يصححها العمل অর্থাৎ, নিশ্চয় দুর্বল হাদীসের পক্ষে (সাহাবী ও তাবে'ঈর) আমল যুক্ত হলে হাদীসটি শক্তিশালী হয়ে যায়। ২. কোনো হাদীসের ওপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো একজন সাহাবীও যদি আমল না করে থাকেন, তাহলে মুহাদ্দিসগণ উক্ত হাদীস ছেড়ে দিতে বলেছেন।
৩. ইমামগণ কোনো সহীহ্ হাদীসের ওপর আমল ত্যাগ করলে নির্বিচারে এ কথা বলা সঠিক হবে না, ইমামগণ হাদীসের খিলাফ করেছেন। কারণ, আমরা পূর্বে দেখেছি ইমামগণের হাদীস ত্যাগ করার অনেক কারণ থাকতে পারে।
২৩৬ হুজ্জিয়াতু আমালিল মুতাওয়ারিছ