পাঠক! একজন মুহাদ্দিস, যিনি নিয়মতান্ত্রিকভাবে হাদীস অধ্যয়ন করেছেন তাঁর যদি বিপথগামী হওয়ার আশংকা থাকে, তাহলে বর্তমানে যারা বিভিন্ন ভাষায় হাদীসের অনুবাদ পড়ে নিজেকে হাদীস গবেষক বলে মনে করেন তাদের অবস্থা কী হতে পারে? এজন্য পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসগণ ফিক্হের ক্ষেত্রে কোনো একজন ইমামের অনুসরণ করে গেছেন। তারাজীমের কিতাবগুলোতে তাঁদের জীবনী আলোচনাতে দেখা যায়, তাঁদের গে.রবময় নামের সাথে মালেকী, শাফে'ঈ, হাম্বলী, হানাফী স্বগে.রবে লিখা রয়েছে। ইবনু আবিয যিনাদ কায়রুওয়ানী র. বলেন, عل السنل كامقضية التي يعمل بها كاف عمر بل عبد العزيز يجمع الفقها كيسأله كاف مخرجو مل ثقة كاف منو ال يعمل بو الناس ألغاه كإف فيثبتها، كما হযরত ওমর ইবনে আব্দুল আযীয র. ফকীহ্গণকে একত্রিত করে সুন্নাহ্ ও বিভিন্ন ফায়সালা জিজ্ঞাসা করতেন। যে সকল সুন্নাহ্ ও ফায়সালার ওপর মানুষের আমল প্রচলিত ছিলো সেগুলোকে তিনি প্রতিষ্ঠিত করতেন। আর যে সকল সুন্নাহ্র ওপর আমল প্রচলিত ছিলো না সেগুলো তিনি গ্রহণ করতেন না। যদিও উক্ত সুন্নাহ্গুলো নির্ভরযোগ্য বর্ণনাকারী দ্বারা বর্ণিত হত।
সাহাবায়ে কেরাম যে হাদীসের ওপর আমল করেননি তার হুকুম : ইমাম মালেক র. এর প্রসিদ্ধ ছাত্র হাফিযুল হাদীস মুহাম্মাদ ইবনে ঈসা আত্ববা বলেন, نيبلغػك أف أحػد لػ كػل حػديث جػا ؾ عػل النبػي صػلى الله عليػو كسػلا مػل أصػحابو فعلػو فدعػو. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে সকল হাদীস তোমার নিকট পেঁ.ছেছে, এর কোনো হাদীস সম্পর্কে যদি তুমি জানতে পার, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো একজন সাহাবী উক্ত হাদীসের ওপর আমল করেননি, তাহলে উক্ত হাদীসের ওপর আমল করা থেকে তুমি বিরত থাক।
যে হাদীসের ওপর ইমামগণের আমল নেই তার হুকুম : ইমাম যাহাবী র. তাঁর "সিয়ারু আলামিন নুবালা" কিতাবে বলেন, مل أخذ ساةر امةمة : فال. بحديث صحيح، كقد تنك যে হাদীস গ্রহণ করা থেকে ইমামগণ বিরত থেকেছেন, উক্ত হাদীস অনুযায়ী আমল করা জায়েয নেই যদিও হাদীসটি সহীহ্ হোক না কেন।
২৩৪ খতীবে বাগদাদী র. 'আলফাকীহ্ ওয়াল মুতাফাক্কিহ্' খ. ১, পৃ. ১৩২ ২৩৫ ইমাম যাহাবী র. সিয়ারু আলামিন নুবালা, খ. ১৬, পৃ. ৪০৪