আমিতো মনে করি আমরা তাঁদের কাছ থেকে হাদীস গ্রহণ করবো, যারা হাদীসের হালাল-হারাম সম্পর্কে জ্ঞান রাখেন। (অর্থাৎ ফকীহ্গণ থেকে) কেননা তুমি এমন হাদীস বর্ণনাকারীও পাবে, যে হাদীস বর্ণনা করতে গিয়ে হারামকে হালাল ও হালালকে হারাম বানিয়ে দিবে, কিন্তু সে নিজেও তা অনুধাবন করতে পারবে না। ইমাম শাফে'ঈ র. এর প্রসিদ্ধ ছাত্র ইমাম মুযানী র. বলেন, الله على ما أحاديثك فانظركا رحمكعند أىل الفقو التي جمعتموىا، كاطلبوا العل تكونوا فقها আল্লাহ্ তোমাদের প্রতি রহম করুন, তোমরা যে হাদীস সংকলন করেছ তার প্রতি দৃষ্টি রেখো। তোমরা ইল্ম শিক্ষা করো ফকীহ্গণের নিকট থেকে এবং তোমরাও ফকীহ্ হয়ে যাও।
মুজতাহিদগণের শরণাপন্ন হওয়ার আবশ্যকতা : হাদীসের এ সকল ইমামদের উদ্ধৃতি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধু হাদীস সহীহ্ হওয়াই আমলযোগ্য হওয়ার জন্য যথেষ্ট নয় বরং কোন্ হাদীস আমলযোগ্য আর কোন্ হাদীস আমলযোগ্য নয়, এজন্য ইমাম মুজতাহিদগণের শরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন। আল্লাহ্ তা'আলা যাদের কুরআন, হাদীস, রিজাল, উলূমুল হাদীস, উলূমুল কুরআন, ফিক্হ, উলূমুল ফিক্হ, তাফসীর, তারীখ, তবাকাত ইত্যাদি বিষয়ের কিতাব ব্যাপক অধ্যয়নের তাওফীক দিয়েছেন, তাঁরা বিষয়টি অনুধাবন করতে পেরে যুগে যুগে মুসলিম উম্মাহ্কে ফিক্হের ইমামগণের কোনো এক মাযহাব অনুসরণের আবশ্যকতা বর্ণনা করে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. বলেন, ٌ حديث ليس لو إماـ في الفقو فهو ضاؿ كل صاح যে কোনো মুহাদ্দিসের যদি ফিক্হের কোনো ইমাম না থাকে, তবে সে বিপথগামী হয়ে যায়।
২৩০ ইবনে আব্দুল বার র. আত্তামহীদ খ. ১, পৃ. ২৯ ২৩১ খতীবে বাগদাদী র. 'আলফাকীহ্ ওয়াল মুতাফাক্কিহ্' খ. ২, পৃ. ১৫ ২৩২ পূর্ববতীর্ হাদীসের ইমাম ও মুজতাহিদ ফকীহ্গণের অবস্থান তুলে ধরে মুহাম্মাদ আওয়ামা দা. বা. বলেন, وليس كما يزعم الزاعمون: أن صحة احلديث وحدىا كاالعمل بو فية لوجو .কোনো কোনো ধারণাকারী মনে করেন, শুধু হাদীস সহীহ্ হলেই উক্ত হাদীস দ্বারা আমল করা আবশ্যক, এটি সঠিক নয়। ২৩৩ ইবনু আবিয যিনাদ কায়রুওয়ানী, কিতাবুল জামে', পৃ. ১১৭, সূত্র: আছারুল হাদীস পৃ. ৮৮