ব্যতীত অন্য কারো থেকে হাদীস গ্রহণ করি না। ২২৭ ইমাম মালেক র. এর অন্যতম উস্তাদ যাঁকে হাদীস জগতের বাদশাহ্ বলা হতো, ইমাম আবূ যিনাদ আব্দুল্লাহ্ ইবনে যাকওয়ান র. বলেন, كنا لنلتقط السنل مل أىل الفقو كالثقة كنتعلمها شبيهان بتعلمنا آم القرآف. الله إف كاي আল্লাহ্র কসম, আমরাতো ফকীহ্ ও নির্ভরযোগ্যদের নিকট থেকে সুন্নাহ্ গ্রহণ করতাম ও শিখতাম। যেভাবে আমরা কুরআনের আয়াত শিক্ষা করি।
হাদীস শিক্ষা গ্রহণের সঠিক পন্থা : পাঠক! সুন্নাহ্ গ্রহণ ও শিক্ষার সুন্নাহ্ তরীকা এমনই। যেমন সাহাবীগণ শিক্ষা করেছেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে। আর সাহাবীগণ থেকে শিক্ষা করেছেন তাবে'ঈগণ। এ ধারাবাহিকতা মুসলিম উম্মাহ্র মধ্যে আজও বিদ্যমান রয়েছে। এ ধারা অনুসরণ না করে অতি পরিচিত সুন্নাহ্ এর কিছু কিতাব অধ্যয়ন করে নিজেকে মুজতাহিদ ২২৯ মনে করার দৃষ্টান্ত ঐ ব্যক্তির ন্যায়, যে কোনো মেডিকেল কলেজে নিয়মতান্ত্রিকভাবে পড়ালেখা না করে নিজেকে একজন অভিজ্ঞ ডাক্তার মনে করেন। এমন পদক্ষেপ যে কোনো সুস্থ মস্তিষ্..ওয়ালার কাজ নয়। এ বিষয়ে আমার সাথে পৃথিবীর সকল প্রকার জ্ঞান ও শিক্ষার অনুসারীগণ একমত হবেন। ইমাম আবূ যিনাদ আব্দুল্লাহ্ ইবনে যাকওয়ান র. এর পূর্বে ইরাকের প্রসিদ্ধ ফকীহ্ ইবরাহীম নাখা'ঈ র. আরো স্পষ্টভাবে বিষয়টি তুলে ধরেছেন। হযরত ইবরাহীম নাখা'ঈ র. এর মজলিসে হযরত মুগীরা আদ্দব্বী র. আসতে বিলম্ব করলে হযরত ইবরাহীম নাখা'ঈ র. এর কারণ জিজ্ঞাসা করেন। হযরত মুগীরা আদ্দব্বী র. বলেন, আমাদের নিকট একজন হাদীস বর্ণনাকারী এসেছিলেন আমরা তাঁর থেকে হাদীস লিখছিলাম। তখন ইবরাহীম নাখা'ঈ র. বলেছিলেন, حاللها مل حرامها، كحرامها مل حاللها ، لقد رأيتنا كما نأخذ امحاديث إال ممل يعل كإنك لتجد ال يخ يحدث بالحديث فيحرؼ حاللو مل حرامو، كحرامو عل حاللو كىو الي عر
২২৭ কাযী ইয়ায র. 'তারতীবুল মাদারিক' খ. ১, পৃ. ১২৪ ২২৮ ইবনে আব্দুল বার র. 'জামি'উ বাইয়ানিল ইল্মী ওয়া ফাদ্লিহী' খ. ২, পৃ. ৯৮ ২২৯ যেমন নাসিরুদ্দীন আলবানী ও ডা.জাকির নায়েক। কারণ হাদীস বা ইল্ম শিক্ষার কোনো উস্তাদ তাদের ছিলো না। (এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে) তারা যে সুন্নাহ্র নামে মানুষকে বিদ'আতের পথে আহ্বান করেছেন ও করেন, অনেক সাধারণ মানুষ তা অনুধাবন করতে পারেন না। দুঃখের ব্যাপার হলো এ কাজে তারা সুন্নাহ্কেই মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন !!