মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

নিকট দেখি না। উত্তরে ইমাম মালেক র. বলেন, أنا كلٌ ما سمعتو مل الحديث أحدث بو؟ أما إذان أريداف أضلٌه যে সকল হাদীস আমি সংকলন করেছি তার সবই যদি আমি বর্ণনা করি তাহলে তো আমি মানুষদের পথভ্রষ্ট করে দিব।

হাদীস অধ্যয়ন সম্পর্কে যুগশ্রেষ্ঠ কয়েকজন ইমামের সতর্কবাণী : মূলত এ কারণেই হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওয়াহাব আলমিসরী র. বলেন, ىالحديث مىَّ ضلهةإال للعلما আলিমগণ ব্যতীত সাধারণ ব্যক্তিদের জন্য হাদীস পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। হযরত ইবনে উয়াইনা র. বলেন, إال للفقها الحديث مضلة ফকীহ্‌গণ ব্যতীত সাধারণ ব্যক্তিদের জন্য হাদীস পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। ইমাম তিরমিযী র. বলেন, كى كذالك قاؿ الفقهاكأعلبمعانى الحديث ফকীহ্‌গণ এমন বলেছেন, তাঁরাই হাদীসের অর্থ সবচে ভালো বুঝেন। আর ঠিক এ কারণেই, ইসলামের প্রথম যামানাতে ইমাম মুজতাহিদ ও ফকীহ্‌গণের ফিক্‌হ সংকলনের পর আজ অবধি প্রতি যুগের পৃথিবী বিখ্যাত ইমাম, মুজতাহিদ, হাদীসের যুগশ্রেষ্ঠ ইমাম এ ফিক্‌হ সংকলন (যার অপর নাম মাযহাব) অনুসরণ করে আসছেন। মূলত, হাদীস অনুসরণের সঠিক তরিকা বা পথ এটিই। এছাড়া লা- মাযহাবী, কথিত আহ্‌লে হাদীসরা সাধারণ মানুষদের যে পথে হাদীস অনুসরণের দাওয়াত প্রদান করে, সেটি সম্পূর্ণ বিদ'আতী তরিকা। যে তরিকা ইসলামের প্রথম ও পরবর্তী যামানা কোনো কালেই ছিলো না এবং এর ভয়াবহ পরিণতির কথা খোদ লা- মাযহাবীদের নেতা মুহাম্মাদ হুসাইন বাটালবী বলে গেছেন, যা ইতিপূর্বে তুলে ধরা হয়েছে। ইমাম মালেক র. এর ছাত্র হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওহাব আলমিসরী র. বলেন, ইমাম মালেক র. আত্তার ইবনে খালেদের (আত্তার ইবনে খালেদ র. একজন হাদীস বর্ণনাকারী ছিলেন) প্রতি দৃষ্টিপাত করে বলেন, আমি জানতে পারলাম তোমরা এ ব্যক্তি থেকে হাদীস গ্রহণ করছো? উত্তরে হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওহাব র. বলেন, হঁ্যা, তখন ইমাম মালেক র. বলেন, ما كنا نأخذ إال مل الفقها আমরা তো ফকীহ্‌গণ

২২৩ খতীবে বাগদাদী র. 'আলজামি'উ লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামি' খ. ২ পৃ. ১০৯ ২২৪ তারতীবুল মাদারেক, খ. ১ পৃ. ৯৬ ২২৫ আলজামে', পৃ. ১১৮ সূত্র: আছারুল হাদীসিশ শরীফ, পৃ. ৬৩ ২২৬ জামি' তিরমিযী, খ. ১, পৃ. ১১৮

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।