ও ইমাম লাইস র. এর নিকট পেশ করি। তাঁরা আমাকে বলেন, তুমি এ এ হাদীস গ্রহণ করো এবং এ এ হাদীস ত্যাগ করো।
আব্দুল্লাহ্ ইবনে ওয়াহাব র. এর লক্ষাধিক হাদীস সংকলন : আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. কত বড় মুহাদ্দিস ছিলেন তা অনুধাবনের জন্য রিজাল ও তবাকাতের কিতাবগুলো দেখা যেতে পারে। পাঠক খেদমতে তাঁর সম্পর্কে একটি কথা তুলে ধরছি, যা তাজুদ্দীন সুবকী র. তাঁর "তবাকাতে শাফে'ঈয়্যা"তে ২১৭ আহ্মাদ ইবনে সালেহ্ র. থেকে উলেস্নখ করেছেন, আহ্মাদ ইবনে সালেহ্ র. বলেন, مئة صنف ابل كى ألف كع ريل ألف حديث. ইবনে ওহাব এক লক্ষ বিশ হাজার হাদীস সংকলন করেন।
ইমাম বুখারী ও ইমাম আব্দুল্লাহ্ ইবনে ওয়াহাব র. : পাঠক! এ প্রসঙ্গে সহীহ্ বুখারীর হাদীস সংখ্যা সামনে রাখলে আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. এর হাদীসশাস্ত্রে জ্ঞানের ব্যাপকতা সাধারণ পাঠকদের বুঝতে সহজ হবে। বুখারী শরীফের পৃথিবী বিখ্যাত ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী র. বলেন, তাকরার তথা এক হাদীস দু'তিনবার ব্যবহৃত হয়েছে, এটি সহ সহীহ্ বুখারীর হাদীস সংখ্যা ৭৩৯৬ আর তাকরার ব্যতীত (অর্থাৎ একই হাদীস যে কয় স্থানে এসেছে সব স্থানের গণনা না করে, শুধু একবার গণনা করে) হাদীস সংখ্যা ২৬০২। ইবনুস সালাহ্ ও ইমাম নববী র.তো আরো কম বলেছেন। ২১৮ যারা সহীহ্ বুখারীকে শরীয়তের সকল সমস্যার সমাধানদাতা মনে করেন, আশা করি তাদের ভাবনার জগতটা আরো প্রশস্ত হবে। হাদীস সহীহ্ হওয়ার সাথে আরো যে বিষয়গুলো জানা দরকার : পাঠক! হাদীসের ইমামগণের এসব উক্তি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধু হাদীস সহীহ্ হলেই আমলযোগ্য হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং হাদীস সহীহ্ হওয়ার সাথে সাথে উসূলুশ শরী'আ, কাওয়াঈদুশ শরী'আ, ফিক্হুল হাদীস, তাফসীরুল হাদীস, ফাহ্মুল হাদীসসহ আরো অনেক বিষয় সম্পর্কে অবগত হওয়া দরকার।
২১৬ তারতীবুল মাদারিক, খ. ২ পৃ. ৪১৭ ২১৭ খ. ২ পৃ. ১২৮ ২১৮ বিস্তারিত দেখুন, নবাব সিদ্দীক হাসান খান রচিত احلطة يف ذكر الصحاح الستة পৃ. ১৭৫ ২১৯ এ বিষয়গুলো যে শুধু সাধারণ হাদীস অধ্যয়নকারী ভুলে চলেছেন তা নয় বরং অনেক হাদীসের খাদেম ও সুন্নাহ্ প্রেমিক বলে নিজেকে প্রকাশ করতে আগ্রহী, তারাও বিভিন্ন কারণে এ বিষয়টিকে এড়িয়ে চলেন। এর অন্যতম একটি কারণ হলো, এ বিষয়গুলো মেনে নিলে মাযহাব মেনে নেওয়া যে আবশ্যক তা প্রকাশ হয়ে পড়ে।