পারে না, যতক্ষন না সে হাদীস ভাণ্ডারের কিছু গ্রহণ করে ও কিছু ছেড়ে দেয়। অর্থাৎ আমলযোগ্য হাদীসগুলো গ্রহণ করে ও যেগুলো আমলযোগ্য নয় সেগুলো ছেড়ে দেয়। হাদীসের ইমামগণও যে বিষয়ে শঙ্কিত ছিলেন : হাফিয ইবনে রজব হাম্বলী র. তাঁর "শরহু ইলালীত তিরমিযী"তে বায়হাকী র. তার থেকে এবং শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী, االنتقا কিতাবের টীকাতে ইবনে আসাকের থেকে বর্ণনা করেন, আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. বলেন, ٌ لو ال مالك بل أنس كالليث ابل سعد لهلكت : كنت أظلأف كل ما جا عل النبي يفعل بو، كفي ركاية : لضللت. يعني: الختالؼ امحاديث. صلى الله عليو كسل যদি মালেক ইবনে আনাস ও লাইস ইবনে সা'আদ র. না থাকত তা হলে আমি হালাক বা ধ্বংস হয়ে যেতাম। কারণ আমি ধারণা করতাম হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেসব হাদীস বর্ণিত হয়েছে সবই আমলযোগ্য। অপর বর্ণনায় এসেছে, হাদীসের ইখতিলাফের কারণে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। বাস্তবতাও তাই বলে : শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. এর উক্তির ব্যাখ্যায় বলেন, كما يقع لكثير مل الركاة البعيديل عل الفقو غير المميزيل ما قارف العمل بو عما سواه এমন ঘটনা অনেক হাদীস বর্ণনাকারী থেকে ঘটেছে, যাদের ফিক্হের কোনো জ্ঞান ছিলো না এবং জানত না কোন্ হাদীস আমলযোগ্য আর কোন্ হাদীস আমলযোগ্য নয়। ২১৫ কাজী ইয়ায র. আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. এর কথাটি এভাবে বর্ণনা করেছেন, : لو ال مالك بل أنس قاؿ ابل كىكالليث ابل سعد لضللت আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. বলেন, যদি মালেক ইবনে আনাস ও লাইস ইবনে সা'আদ না থাকত তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। আব্দুল্লাহ্ ইবনে ওহাব র. এ কথা বললে তাঁকে জিজ্ঞাসা করা হলো, আপনি পথভ্রষ্ট হয়ে যেতেন কেন? তিনি উত্তরে বলেন, أكثرت مل الحديث فحيرنيفكنت أعرض ذلك على مالك الليث فيقوالف لي : خذ ىذا كدع ىذا. আমি প্রচুর হাদীস সংকলন করেছিলাম, ফলে হাদীসের আধিক্য আমাকে দিশেহারা করে তোলে। তখন আমি উক্ত হাদীসগুলো ইমাম মালেক
২১৪ ইবনে রজব হাম্বলী, শরহু ইলালিত তিরমিযী, খ. ১, পৃ. ৪১৩, ইবনু আবী হাতেম, মুকাদ্দামাতুল জারহি ওয়াত তা'দীল, পৃ. ২২ ২১৫ ইবনে আব্দুল বার র. রচিত আলইনতিকা এর টীকা পৃ. ৬১