হাদীস সহীহ্ হলেই কি আমলযোগ্য? অনেকে মনে করেন হাদীস সহীহ্ হলেই বোধহয় আমলযোগ্য। ফলে কোনো কোনো গবেষক সহীহ্ বুখারী বা সহীহ্ মুসলিমের অনুবাদ পড়ে মনে করতে থাকেন যে, আলিমরা সহীহ্ হাদীস অনুযায়ী আমল করেন না। না'ঊযু বিল্লাহ্। মূলত তাদের এ ধারণা সঠিক নয়। বরং হাদীস সহীহ্ হওয়ার পরও আমলযোগ্য হওয়ার জন্য অনেক স্তর রয়েছে। এ ক্ষেত্রে মূল কথা হলো, হাদীস যদি আমলযোগ্য হয়, তাহলেই উক্ত হাদীস দ্বারা আমল করা যেতে পারে। আর হাদীস যদি আমলযোগ্য না হয়, তাহলে উক্ত হাদীস দ্বারা আমল করা যায় না।
হাদীস মানার একটি ভুল পদ্ধতি : তাই শুধু হাদীসের সনদে দৃষ্টি দিয়ে রিজালের কিতাব ' تقريالتهذي ' বা ' ميزاف االعتداؿ ' খুলেই কোনো একটি হাদীস সহীহ্ মনে করে আমল শুরু করা কখনোই জায়েয নেই। এ বিষয়ে মুহাম্মাদ আওয়ামা দা.বা. তাঁর أثر الحديث ال ريف কিতাবে আলোচনা করেছেন। পাঠক খেদমতে উক্ত আলোচনার আলোকে এ বিষয়ে কিছু আলোকপাত করা হলো। বাস্তব কথা হলো, এটি হাদীসের ইমামগণের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল ইমাম হাদীসে ব্যাপক পারদশীর্তা অর্জন করেছেন, হাদীসের মূলনীতি শাখাগত বিষয় সঠিকভাবে আয়ত্ত করেছেন, ফিক্হুল হাদীস সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন, তাঁরা বোঝতে পারেন কোন্ হাদীস আমলযোগ্য আর কোন্ হাদীস আমলযোগ্য নয়। শুধু হাদীসের কিতাব পড়ে কখনো আমল করা যায় না।
আমলযোগ্য হাদীসই গ্রহণীয় : ফাকীহুল ইরাক ইমাম ইবরাহীম নাখা'ঈ র. বলেন, إني مسمع الحديث فأنظر إلى ما ي خذ بو فآخذ بو، كأدع ساةره. আমি হাদীস শ্রবণ করি অতঃপর দেখি কোন্ হাদীস আমলযোগ্য আর কোন্ হাদীস আমলযোগ্য নয়। যেগুলো আমলযোগ্য সেগুলো আমি গ্রহণ করি। আর বাকিগুলো ছেড়ে দেই।
ইমামুল মুজতাহিদীন ইবনে আবী লায়লা র. বলেন, ال يفقوالرجل في الحديث حتى يأخذ منو كيدع. কোনো ব্যক্তি ফিক্হুল হাদীস বা হাদীসের ফিক্হ অর্জন করতে
২১৩ শরহু ইলালিত তিরমিযী, খ. ১, পৃ. ৪১৩