বুখারী ও মুসলিমেই কি সকল সমস্যার সমাধান? এ ইমামগণের নিকট অনেক হাদীস ছিলো, যে হাদীসগুলোর ওপর ভিত্তি করে তাঁরা শরীয়তের অনেক মাসআলা পেশ করেছেন কিন্তু সে হাদীসগুলো সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে পাওয়া যায়নি। এখন যে ব্যক্তি মনে করে বুখারী ও মুসলিম ব্যতীত অন্য কোনো সহীহ্ হাদীসের কিতাব নেই, সে ইমামগণের পেশ করা শরীয়তের উক্ত মাসআলাগুলোর দলীল বুখারী ও মুসলিম শরীফে না পেয়ে ভাবতে থাকেন, ইমামগণের পেশ করা মাসআলাগুলো ভিত্তিহীন। পাঠক! নিশ্চয় এটি বুঝে এসেছে, শুধু বুখারী-মুসলিম নয়, বুখারী-মুসলিমের হাদীস ছাড়াও অনেক সহীহ্ হাদীস রয়েছে এবং সে হাদীসগুলো শরীয়তের শক্তিশালী দলীল।
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।