ইমামগণের জীবন চরিত বা হাদীস ও ফিক্হ সংকলনের ইতিহাস জানেন তাদের বিষয়টি বলার প্রয়োজন নেই।
৪০ হাজার হাদীস থেকে আবূ হানীফা র. এর কিতাব সংকলন : পাঠক! সদরুল আইম্মা মুফাক্ক বিন আহ্মাদ র. বলেন, أبو حنيفة رحمو الله الآثار مل أربعيل ألف حديث كانتخ ইমাম আবূ হানীফা র. তাঁর 'কিতাবুল আছার' চলিস্নশ হাজার হাদীস থেকে নির্বাচন করে সংকলন করেছেন। ইমাম মালেক র. আবূ হানীফা র. এর কিতাবুল আছার থেকে উপকার গ্রহণ করতেন : উলেস্নখ্য, ইমাম আবূ হানীফা র. এর হাদীসের এ "কিতাবুল আছার" গ্রন্থটি ইমাম মালেক র. এর "মুআত্তা" কিতাবের পূর্বে সংকলিত। ইমাম মালেক র. ইমাম আবূ হানীফা র. এর এ "কিতাবুল আছার" থেকে উপকৃত হতেন। আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ আদ্দারওয়ারদী র. বলেন, كافمالك بل أنس أبي حنيفة كينتفع بها كت ينظر في ইমাম মালেক র. ইমাম আবূ হানীফা র. এর কিতাব দেখতেন এবং উক্ত কিতাব থেকে উপকৃত হতেন। বড় মুহাদ্দিস কে ছিলেন? আবূ ইয়াহ্ইয়া যাকারিয়া ইবনে ইয়াহ্ইয়া আননিশাপুরী র. (মৃ. ২৯৮ হি.) তাঁর মানাকিবে আবী হানীফা কিতাবে ইমাম আবূ হানীফা র. থেকে সনদসহ এ কথা উলেস্নখ করেছেন, عندم صناديق مل الحديث ما أخرجت منها إال اليسير الذم ينتفع بو. ইমাম আবূ হানীফা র. বলেন, আমার নিকট হাদীসের ভাণ্ডার জমা রয়েছে, আমি সে হাদীসগুলো থেকে অল্প হাদীসই উলেস্নখ করেছি। অর্থাৎ যে হাদীসগুলো মানুষদের উপকৃত করবে সে হাদীসগুলোই উলেস্নখ করেছি। ২১২ অবশ্যই শায়েখ আব্দুর রশিদ নু'মানী র. এর "তারীখে তাদবীনে হাদীস" কিতাবটি পড়তে অনুরোধ জানাচ্ছি। ইমাম মালেক র. এর 'মুয়াত্তা' ইমাম আহ্মাদ বিন হাম্বল র. এর 'মুসনাদে আহ্মাদ' ও ইমাম শাফে'ঈ র. এর 'কিতাবুল উম্ম' তো পাঠকের সামনে রয়েছে। অতএব শায়েখ মুল্লা খাতের শাফে'ঈ র. ব্যাপক বিস্তৃত বাস্তব একটি বিষয়কে অল্প কথায় তুলে ধরেছেন। আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন!
২১০ সদরুল আইম্মা মুফাক্ক বিন আহ্মাদ, মানাকিবুল ইমাম আ'যম, খ. ১, পৃ. ৯৫ ২১১ আবুল কাসিম ইবনু আবিল আওয়াম, ফাদাইলু আবী হানীফা, পৃ. ২৩৫ ২১২ সদরুল আইম্মা মুফাক্ক বিন আহ্মাদ, মানাকিবুল ইমাম আ'যম, খ. ১, পৃ. ৯৫