অনেকাংশ তাখরীজের কিতাব, হাদীসের শুরূহাত, রিজাল ও ইলালের কিতাবগুলোতে পাওয়া যায়। যেমন, ইবনে আব্দুল বার র. এর التمهيد ও االستذكار এর মতো বৃহৎ বৃহৎ গ্রন্থগুলো। অন্যান্য ইমাম কতৃর্ক হাদীসের সিহ্হাত বর্ণনা : গ. এমন হাজার হাজার হাদীস রয়েছে যে হাদীসগুলো অন্যান্য ইমাম সহীহ্ বলেছেন এবং এ সকল ইমাম, বুখারী ও মুসলিম র. উভয়কেই পেয়েছেন, অথবা দু'জনের একজনকে পেয়েছেন বা এ সকল ইমাম, বুখারী ও মুসলিম র. এর পরবর্তী যুগের ছিলেন যারা স্বতন্ত্র সহীহ্ হাদীসের কিতাবও লিখেছেন।
বুখারী ও মুসলিম ব্যতীত অন্যান্য হাদীসেও হাদীস সহীহ্ হওয়ার শর্ত বিদ্যমান : ঙ. অনেক হাদীস এমনও আছে যেগুলো সহীহ্ হওয়ার ব্যাপারে পূর্ববর্তীদের থেকে কোনো মতামত বর্ণিত হয়নি। কিন্তু হাদীস সহীহ্ হওয়ার যে শর্ত তা উক্ত হাদীসগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে এবং উম্মত উক্ত হাদীসগুলোকে কবুল করে নিয়েছে। এ প্রকারের হাদীসগুলো সুনান, মুসান্নাফাত, জাওয়ামি', কুতুবুয যাওয়াইদ, মাসানীদ, মা'আজিম ইত্যাদিতে রয়েছে। তাই যারা সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমের হাদীস ব্যতীত অন্য কোনো হাদীস শরীয়তের দলীল মনে করেন না তারা মূলত এ হাদীসগুলোকে অস্বীকার করেন। কোন্ যুগ থেকে হাদীস সহীহ্ হয়েছে? চ. হাদীস সংকলনের ইতিহাস যাদের সামনে আছে তাঁরা সকলে একমত যে, ইমাম বুখারী ও ইমাম মুসলিম র. এর পূর্বেই হাদীস সহীহ্ হওয়ার এবং হাদীস বর্ণনাকারী নির্ভরযোগ্য হওয়ার মূলনীতি নির্ধারিত হয়েছিলো।
বুখারী ও মুসলিমে থাকাই কি হাদীস সহীহ্ হওয়ার শর্ত? ইমাম বুখারী ও ইমাম মুসলিম র. তাঁদের কিতাবে একটি হাদীস এনেছেন বলে হাদীসটি সহীহ্ হয়েছে, বিষয়টি এমন নয়। বরং হাদীসটি সহীহ্, তাই তাঁরা তাঁদের কিতাবে এনেছেন। অনুরূপভাবে তাঁরা কোনো বর্ণনাকারীর হাদীস তাঁদের
২০৯ শুধু কি তাই? বরং আরো যে 'মুসতাদরাকাত', 'মুসতাখরাজাত', কিতাব রয়েছে এ সকল কিতাবের মধ্যেও শত শত সহীহ্ হাদীস রয়েছে। উলেস্নখ্য, এ সকল কিতাবের মধ্যে এমন হাদীসও রয়েছে, যে হাদীসের ওপর কোনো কোনো ইমাম কালাম করেছেন বা কথা বলেছেন। তবে কালামকৃত হাদীসগুলো ছাড়াও সহীহ্ হাদীসের সংখ্যা প্রচুর ।