হাদীসের ইমামগণ থেকে এরূপ স্বীকৃতি প্রচুর। ২০৬ আমরা এখানে শুধু সহীহ্ বুখারীর 'মুস্তাখরাজ' এর লেখক, আবূ বকর আলইসমা'ঈলী র. এর কথা তুলে ধরছি, তিনি তাঁর المدخل إلى المستخرج على صحيح البخارل কিতাবে বলেন, كو كثيران مل امحاديث الصحيحة على شرطوترؾ البخارم الركاية عل حماد بل سلمة كنحوه كتر. ইমাম বুখারী র. হাম্মাদ ইবনে সালামা র.সহ অনেক (ছিকাহ্ বা গ্রহণযোগ্য রাবীর) হাদীস (তাঁর সহীহ্ বুখারীতে) আনেননি। যেমন তিনি নিজ শর্তানুযায়ী অনেক সহীহ্ হাদীস তাঁর সহীহ্ বুখারীতে আনেননি। বাস্তবতার সাক্ষ্য : ৪. বাস্তবতা এ সাক্ষ্যই প্রদান করে যে, নির্ভরযোগ্য রাবী দ্বারা বর্ণিত হওয়ার পরও এমন লক্ষ লক্ষ হাদীস রয়েছে যা সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে আনা হয়নি। যে ব্যক্তি এ বিষয়টি অস্বীকার করে, বুঝতে হবে তার হাদীসের কিতাব বা হাদীসের জগৎ সম্পর্কে কোনো খবর নেই। বুখারী ও মুসলিম ব্যতীত আরো বহু হাদীসের ব্যাপারে শাইখাইনের صحة এর স্বীকৃতি : নিম্নের বিষয়গুলোর প্রতি লক্ষ করুন, ক. ইমাম বুখারী র. ও ইমাম মুসলিম র. এমন অনেক হাদীসকে সহীহ্ বলেছেন, যা সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে উলেস্নখ করেননি। এ বিষয়টি জানার জন্য ইমাম বুখারী র. ও ইমাম মুসলিম র. এর সংকলিত অন্যান্য কিতাব দেখলেই চলবে। যেমন ইমাম বুখারী র. এর 'কিরাত খলফাল ইমাম' 'রাফ'উল ইয়াদাইন' 'খলকু আফ'আলিল ইবাদ' ইত্যাদি কিতাব। ইমাম মুসলিম র. এর 'কিতাবুত্ তামইয' ও অন্যান্য কিতাব। শাইখাইনের উস্তাদদের সহীহ্ হাদীস : খ. ইমাম বুখারী র. ও ইমাম মুসলিম র. এর পূর্বে তাঁদের উস্তাদগণ ও উস্তাদগণের উস্তাদগণ কতশত হাদীসকে সহীহ্ বলেছেন, যে হাদীসগুলো ইমাম বুখারী র. ও ইমাম মুসলিম র. তাঁদের কিতাবে উলেস্নখ করেননি, উক্ত হাদীসসমূহের
২০৬ বিস্তারিত জানার জন্য দেখুন, মুস্তলাহুল হাদীসের কিতাবসমূহ। (বিশেষ করে মুকাদ্দামায়ে ইবনে সালাহ ও মুকাদ্দামায়ে ইবনে সালাহের শাখা গ্রন্থগুলো। যে গ্রন্থগুলোকে ফুরূ'আতে ইবনে সালাহ বলে। যে ফুরূ'আতে ইবনে সালাহের সংখ্যা অগণিত) এবং দেখুন তারাজিমের কিতাবগুলোতে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের জীবনী আলোচনায়। আরো দেখুন, সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমকে কেন্দ্র করে যে সকল কিতাব রচিত হয়েছে সে কিতাবসমূহ। ২০৭ বদরুদ্দীন যারকাশী র. "আন নুকাত আলা ইবনিস সালাহ্", খ. ৩, পৃ. ৩৫৩ ২০৮ ইমাম তিরমিযী র. তাঁর সুনানে তিরমিযীতে ইমাম বুখারী র. থেকে হাদীসের সিহ্হাত বর্ণনা করেছেন কিন্তু উক্ত হাদীস ইমাম বুখারী তাঁর সহীহ্ বুখারীতে আনেননি।