মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবূ যুর'আ র. ইমাম মুসলিম র. এর সহীহ্‌ মুসলিম কিতাব দেখে বলেছিলেন, كيطرؽ مىل البدع علينا، فيجدكف السبيل، بأف يقولوا للحديث إذا احتج بو عليه : ليس ىذافيكتاب الصحيح বিদ'আতীদেরকে আমাদের ওপর কথা বলার সুযোগ করে দিলো। তারাতো বাঁচার পথ পেয়ে গেলো। কারণ বিদ'আতীদের নিকট কোনো হাদীস দ্বারা দলীল পেশ করলে তারা বলবে, "এ হাদীসতো সহীহ্‌ হাদীসের কিতাবে নেই"। হযরত আবূ আব্দিল্লাহ মুহাম্মাদ ইবনে মাসলামা র. এর নিকট সহীহ্‌ মুসলিম পেঁ.ছলে তিনিও ইমাম আবূ যুর'আ র. এর ন্যায় একই কথা বলেন। তখন ইমাম মুসলিম র. তাঁর সহীহ্‌ মুসলিম সংকলন করার কারণ তুলে ধরেন এবং স্পষ্ট করে জানিয়ে দেন, এ সংকলনের উদ্দেশ্য কখনো এটা নয় যে, এ কিতাবে সকল সহীহ্‌ হাদীস রয়েছে বরং অনেক সহীহ্‌ হাদীস থেকে আমি সংক্ষিপ্তভাবে এ কিতাব সংকলন করেছি। পাঠক! একটু ভাবুন আজ থেকে হাজার বছর আগে ইমাম আবূ যুর'আ র. যে কথা বলে গেছেন আজ তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। মাযহাব অনুসারীগণ সুনান, মাসানীদ বা অন্য কোনো হাদীসের কিতাব থেকে সহীহ্‌ হাদীস দ্বারা দলীল প্রদান করলে, গাইরে মুকালিস্নদ, লা-মাযহাবী কথিত আহ্‌লে হাদীসরা বলে, ليس : كتاب الصحيحفى ىذا"এ হাদীস তো সহীহ্‌ হাদীসের কিতাবে নেই"। কেউ বলে, এ হাদীস তো বুখারীতে নেই। আবার কেউ বলে, বুখারী- মুসলিমে নেই। এ থেকে বোঝা যায়, এ জাতীয় প্রশ্ন তোলাই বিদ'আতীদের কাজ এবং কোনোভাবেই বিদ'আতীদের সুযোগ দিতে নেই। সে, যে বিদ'আতীই হোক না কেন। বিশ্ব বিখ্যাত মুহাদ্দিসগণের সিদ্ধান্ত : ৩. পৃথিবী বিখ্যাত হাদীসের হাফিয ও ইমামগণ, আল্লাহ্‌ তা'আলা যাদের সামনে হাদীসের ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছিলেন, তাঁরা হাদীস ভাণ্ডার সামনে রেখে ব্যাপক গবেষণা করে বলেছেন, সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে সকল সহীহ্‌ হাদীস সংকলনের প্রশ্নই আসে না, বরং সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমের সংকলকদ্বয় শত শত সহীহ্‌ হাদীস ছেড়ে দিয়েছেন।

২০৫ আলইমাম ইবনু মাজাহ্‌ ওয়া কিতাবুহুস সুনান। পৃ. ১০৭

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।