মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

অতএব কিতাবের সংকলকগণই যখন বলছেন তাঁদের কিতাব সংক্ষিপ্ত, তাহলে আর বলার অপেক্ষা রাখে না যে উক্ত কিতাব দু'টিতে সকল সহীহ্‌ হাদীস সন্নিবেশিত হয়নি। সংকলকদ্বয়ের স্ব স্ব স্বীকৃতি : ২. ইমাম বুখারী ও ইমাম মুসলিম র. দু'জনই স্পষ্টভাবে বলে গেছেন, তাঁরা সকল সহীহ্‌ হাদীস উক্ত দু'কিতাবে সংকলন করেননি। ইবনে আদী র. তাঁর "আলকামিল" কিতাবের ভূমিকাতে নিজস্ব সনদে ইমাম বুখারী র. থেকে বর্ণনা করেন, ইমাম বুখারী র. বলেছেন : ماأكت مل الصحاح لحاؿ الطوؿكتابي الجامع إال ما صح، كتر دخلت فى আমি আমার জামে' কিতাবে (সহীহ্‌ বুখারীতে) সহীহ্‌ হাদীস সংকলন করেছি, তবে দীর্ঘ হওয়ার ভয়ে আমি অনেক সহীহ্‌ হাদীস ছেড়ে দিয়েছি। ইমাম বুখারী র. এর উক্ত স্বীকৃতি ভিন্ন শব্দে অন্যান্য নির্ভরযোগ্য কিতাবে ইমাম বুখারী র. থেকে সনদসহ বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম র. বলেন, إنماأأخرجو مل أقل إف مال خرجت ىذا الكتاب، كقلت : ىو صحاح، كل الحديث في ىذا الكتاب ضعيف، كلكني إنما خرجت ىذا مل الحديث الصحيح ليكوف مجموعان عندمأقل: إف ما سواه ض كعند مل يكتبو عني كال يرتاب في صحتو، كلعيف. আমি যে সকল হাদীস এ কিতাবে সংকলন করেছি তা সহীহ্‌। আর যে সকল হাদীস এ কিতাবে সংকলন করিনি, আমি বলি না সে হাদীসগুলো য'ঈফ। আমিতো এ সংকলন করেছি যেন আমার নিজের কাছে সহীহ্‌ হাদীসের একটি সংকলন থাকে এবং আমার থেকে যারা হাদীস লিখেন তারা এর সিহ্‌হাতের ব্যাপারে সন্দেহ না করেন। আমি কখনই বলিনি এ সংকলন ব্যতীত অন্য হাদীস য'ঈফ। হাজার বছর পূর্বেই এ ফিতনা হতে সতর্ক করা হয়েছে : ইমাম মুসলিম র. এর এ স্বীকৃতির সাথে সম্পৃক্ত একটি ঘটনা রয়েছে যা শায়েখ মুহাম্মাদ আব্দুর রশীদ নু'মানী র. তারীখে বাগদাদ থেকে তাঁর الإماـ ابل ماجو كتابو اكلسنل কিতাবে এনেছেন। ঘটনাটি নিম্নরূপ :

২০৩ ইবনে আদী র. এর কিতাব আলকামিল, খ. ১, পৃ. ২২৬ এবং খতীবে বাগদাদী র. তারীখে বাগদাদ খ. ২, পৃ. ৮-৯ ২০৪ খতীবে বাগদাদী র. তারীখে বাগদাদ, খ. ৪, পৃ. ২৭৩ আবূ বকর হাযিমী, শুরূতুল আইম্মাতিল খামসাহ্‌, পৃ. ১৮৫

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।