সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমের হাদীস : কিছু ব্যক্তি মনে করেন, সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমের হাদীসই যথেষ্ট। অন্য কোনো কিতাবের হাদীসের আর প্রয়োজন নেই। কেউ কেউতো এমনও আছেন, যারা মনে করেন শুধু সহীহ্ বুখারী ব্যতীত অন্য কোনো হাদীসের কিতাবের হাদীস মানা যাবে না। মূলত এটি ইনকারে হাদীস বা হাদীস অস্বীকারেরই একটি প্রকার। কারণ হাজার হাজার সহীহ্ হাদীস রয়েছে যা সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে নেই। তাই যারা সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিম ব্যতীত অন্যান্য হাদীসের কিতাবের হাদীসকে অপ্রয়োজনীয় মনে করেন, তারা প্রকারান্তরে হাজার হাজার হাদীসকে অস্বীকার করেন। উস্তাদে মুহ্তারাম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দা. বা. তাঁর "তানকীহুল ফিকার" ২০১ (এখনও মাখতূতা বা পাণ্ডুলিপি) কিতাবে এ বিষয়ে আলোচনা করেছেন। পাঠক খেদমতে হুযুরের আলোচনার আলোকে উক্ত বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা তুলে ধরছি। ১. যারা মনে করেন, সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিম এর হাদীসই যথেষ্ট, অন্য কোনো কিতাবের হাদীসের আর প্রয়োজন নেই, তাদের এ ভ্রান্ত ধারণা সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিম কিতাব দু'টির নামের প্রতি দৃষ্টি দিলে দূর হয়ে যেত। কারণ ইমাম বুখারী ও ইমাম মুসলিম দু'জনই তাদের কিতাবের নামالمختصر 'মুখতাসার' রেখেছেন। আর لمختصرا 'মুখতাসার' অর্থ সংক্ষিপ্ত। যেমন, ইমাম বুখারী র. তাঁর কিতাবের নাম রেখেছেন. الجامع المسند الصحيح المختصرملأموركسننو ك رسوؿ الله صلى الله عليو كسلأيامو ইমাম মুসলিম র. তাঁর কিতাবের নাম রেখেছেন, المسند الصحيحالمختصرملالسنلبنقل العدؿ عل العدؿ عل رسوؿ الله صلى الله عليوكسل
২০১ এটি হাফিয ইবনে হাজার র. রচিত "নুখবাতুল ফিকার" এর বিস্তারিত ব্যাখ্যাগ্রন্থ। হুযুরের কিতাবের অনেক ঙ্বশিষ্ট্য ও স্বাতন্ত্র্য রয়েছে। তবে আমাকে যে বিষয়টি নাড়া দিয়েছে তা হলো, এ কিতাবটি ছাপা হওয়ার পূর্বেই ব্যাপকহারে দাওরা-তাখাসসুসের ছাত্রদের এবং অনেক আলিমের, এ কিতাব থেকে ইস্তেফাদা বা ইলমী চাহিদা মেটানোর দৃশ্য। ২০২ শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. তাঁর حتقيق امسى الصحيحني واسام جاامع الرتماذي কিতাবে ৯ ও ৩৩ পৃষ্ঠায় সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমের ادلختصار নামের ব্যাখ্যা করেছেন এবং উক্ত কিতাবদ্বয়ে যে সকল সহীহ্ হাদীস সংকলন হয়নি, সে বিষয়ে আলোচনা করেছেন। আগ্রহী পাঠক কিতাবটি দেখতে পারেন।