মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

আরয করলে, তিনি শত ব্যস্ততার মাঝেও অত্যন্ত দ্রুততার সাথে একটি মুখবন্ধ লিখে দেন। এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না।

বইটি প্রকাশের কাজে যারা পরামর্শসহ বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন আল্লাহ্‌ তা'আলা তাঁদের উত্তম জাযা দান করবেন বলে আশা রাখি। বিশেষ করে মাওলানা মুহাম্মাদ ফরিদ ভাই যার কর্মোদ্দীপনা সর্বজন স্বীকৃত। মূলত তাঁর প্রচেষ্টায় আল্লাহ্‌র মেহেরবানীতে বইটি দ্রুত প্রকাশিত হচ্ছে।

বন্ধু আলী করীম সিদ্দীকি ও মুস্তফা তারিককেও আল্লাহ্‌ তা'আলা উত্তম জাযা দান করুন। এবং আরো যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাকে উৎসাহিত করেছেন, আমি তাঁদের সবার কাছে ঋণী। আল্লাহ্‌ তা'আলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন!

বইটি দ্রুত প্রকাশ করতে গিয়ে নানা ধরণের ত্রুটি-বিচ্যুতি থেকে যাওয়া স্বাভাবিক। তাই পাঠকদের খেদমতে আমার আরয থাকবে, আপনারা যদি কোনো প্রকার ত্রুটি-বিচ্যুতি অবলোকন করেন, তবে তা নসীহত হিসেবে জানিয়ে দিলে কৃতার্থ হব এবং পরবর্তী সংস্..রণে তা সংশোধন করে নিব। আল্লাহ্‌ তা'আলাই সকল কাজের তাওফীকদাতা।

এ ক্ষুদ্র বই দ্বারা যদি মুসলমানদের সামান্য উপকারও হয়, তাহলে আমি নিজেকে স্বার্থক মনে করব। পরিশেষে এ ক্ষুদ্র প্রয়াসটি আল্লাহ্‌ তা'আলার দরবারে মাকবূল হওয়ার প্রার্থনা করছি। আমীন!

মনিরুল ইসলাম

28/10/2012

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।