ইসরাঈলের আর কী হতে পারে? পাঠক! আমার মনে হয় উস্তাদে মুহ্তারামের উক্ত কথার দ্বারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আকলের নেয়ামতে ভাগ্যবান একজন সাধারণ পাঠক, ডা. জাকির নায়েকের জীবন সম্পর্কে মোটামুটি জানলেই বুঝে যাবেন, এ ব্যক্তি ইসলামের জন্য কত ক্ষতির কারণ হয়ে ওঠতে পারে। ডা. সাহেবের শিক্ষা গ্রহণের মাধ্যম : ডা. জাকির নায়েক ১৯৬৫ সালের ১৮ অক্টোবর ভারতের মুম্বাই শহরে জন্ম গ্রহণ করে। খ্রিস্টান মিশনারীদের স্..ুল সেন্ট পিটার্স হাই স্..ুল থেকে এস.এস.সি. পাশ করে। এরপর হিন্দুদের কৃষ্ণচন্দ্র রাম কলেজ মুম্বাই থেকে এইচ.এস.সি. পাশ করে। সুতরাং এ ব্যক্তির মধ্যে হিন্দু ও খ্রিস্টানপ্রেম আসা বা হিন্দু ও খ্রিস্টানদের ধর্মের খিদমাত আঞ্জাম দেওয়াতে আশ্চর্যের কী আছে? এতে যদি মুসলিম বা ইসলামের লিবাস চড়ানো যায় তাহলে তো সোনায় সোহাগা। পরিশেষে সকলের খেদমতে আরয করব, দ্বীন ও ইসলাম কাদের কাছ থেকে গ্রহণ করতে হবে আর কাদের কাছ থেকে গ্রহণ করা যাবে না, এ বিষয়ে হক্কানী আলিমগণের সাথে পরামর্শ করা অবশ্য কর্তব্য। আল্লাহ্ তা'আলা আমাদের হেদায়েতের ওপর অটল রাখুন। আমীন!
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।