মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলূম করাচি থেকে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে সাবধান করে ফাত্‌ওয়া প্রদান করা হয়েছে। একইভাবে পাকিস্তানের প্রসিদ্ধ মাদরাসা জামি'আ বিন নূরিয়া থেকে ডাক্তার জাকির নায়েক থেকে সাবধান থাকার ব্যাপারে ফাত্‌ওয়া প্রদান করা হয়েছে। পাকিস্তানের বিশিষ্ট আলিম মাওলানা সাইয়িদ খালীক সাজিদ বুখারী দা. বা. حقيقتڈاکٹر ذاكر ناةيك (হাকীকতে ডাক্তার জাকির নায়েক) নামে ৪৯৮ পৃ. উদূর্ ভাষায় বিশাল কিতাব লিখে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। পাকিস্তান করাচীর অপর একজন বিশিষ্ট আলিম মাওলানা আবূ উসামা জা'ফর বাগরবী ڈاکٹر ذاکر ناةيک پر ايک نظر নামে কিতাব লিখে উম্মতকে সতর্ক করেছেন। ইয়ামেনের দারুল হাদীস দাম্মায থেকেও ডা. জাকির নায়েককে গোমরাহ্‌ ও পথভ্রষ্ট বলে ফাত্‌ওয়া প্রদান করা হয়েছে। লক্ষ্নে.র কাজী মুফতী আবুল ইরফান কাদবী সর্বস্তরের ওলামা কনফারেন্সে ডা. জাকির নায়েক এর ভ্রান্ত বিষয়গুলো উত্থাপন করে তার বিরুদ্ধে ফাত্‌ওয়া প্রদান করেন। তাঁর এ ফাত্‌ওয়া ভারতের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে। ফলে ডা. জাকির নায়েকের কনফারেন্সের ওপর সরকারী নিষেধাজ্ঞা জারী করা হয়। তার বিরুদ্ধে ভারতের হাইকোর্টে মামলা হয় এবং তার নামে ওয়ারেন্ট জারী করা হয়। এমনকি ভারতের মুসলমানরা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন স্থানে জনসভা মিছিল সমাবেশ করে। ডা. জাকির নায়েক হাইকোর্টের এ মামলা থেকে লিখিত মুচলেকা দিয়ে নিষ্..ৃতি পান। আরব দেশের ওলামায়ে কেরামও ডা. জাকির নায়েকের ব্যাপারে উম্মতে মুসলিমাকে সতর্ক করে ফাত্‌ওয়া প্রদান করেছেন। পাকিস্তানের বিশিষ্ট গবেষক আলিম মাওলানা ইলিয়াস গুম্মান ডা. জাকির নায়েকের বিরুদ্ধে সেমিনার করে দলীল প্রমাণ উপস্থাপন করে তার ভ্রান্ত মতবাদ খণ্ডন করেছেন। বাংলাদেশেও সকল হকপন্থী ওলামায়ে কেরাম ডা. জাকির নায়েকের ভ্রান্ত আকীদাগুলো ওয়াজ মাহ্‌ফিলে ও লিখার মাধ্যমে তুলে ধরছেন। দেশের সকল প্রান্তেই তার বাতিল কথাবার্তা নিয়ে আলোচিত হচ্ছে। মুফতী মিজানুর রহ্‌মান কাসেমী "ডা. জাকির নায়েকের ভ্রান্ত মতবাদ" নামে, মাওলানা ওলীপুরী "ডা. জাকির নায়েকের আসল চেহারা" নামে এবং মাসিক আদর্শ নারী ২০১১ সালের কয়েক সংখ্যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছে। উস্তাদে মুহ্‌তারাম মাওলানা আবূ সালেহ্‌ মুহাম্মাদ মু'তাসিম বিল্লাহ্‌ দা. বা. বেশ আগে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, এ ডা. জাকির নায়েকের দ্বারা ভারতের দু' চার হাজার লোক মুসলমান হলে, ইয়াহুদী-খ্রিস্টান তথা আমেরিকা- ইসরাঈলের কিছু যায় আসে না। কিন্তু এ লোকটির দ্বারা যদি ভারতবর্ষসহ পুরো উম্মতে মুসলিমাকে গোমরাহ্‌ বা পথভ্রষ্ট করে দেওয়া যায় বা এক মুসলমানকে অপর মুসলমানের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া যায়, এর চেয়ে বড় পাওয়া ইয়াহুদী-খ্রিস্টান তথা আমেরিকা-

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।