মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

এখন আপনারা সবাই বেদকে শ্রদ্ধা করবেন। ডাক্তার জাকির নায়েক নিজেই বলেছেন, সবারই বেদকে শ্রদ্ধা করা উচিত। আর কথা হলো, আপনারা ভাববেন না যে, এটি কাফির- মুশরিকদের বই। প্রত্যেক মুসলমানেরই এ গ্রন্থকে শ্রদ্ধা করা উচিত।" খ্রিস্টান ধর্ম প্রচারে ডা. সাহেবের অবদান : খ্রীস্টান ধর্ম প্রচারেও ডাক্তার জাকির নায়েকের নিকৃষ্ট অবদান অনস্বীকার্য। ডা. উইলিয়াম ক্যাম্পবেল, প্যাস্টার রুকনি, ফাদার জিওপায়াপিলিস্ন প্রমূখের মাধ্যমে তার কনফারেন্সে মুসলিম লিবাসে খ্রিস্টানদের বাতিল আকীদাগুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। প্যাস্টার রুকনি বলেন "এখানে আমার উদ্দেশ্য কোনো বিতর্ক করা নয়। এখানে আমার উদ্দেশ্য হলো, যীশুখ্রিস্টের মাধ্যমে আপনাদেরকে পাপ থেকে মুক্তির পথ দেখানো। বিতর্কে হারলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে; এখানে এটিই আমার উদ্দেশ্য।" প্যাস্টার রুকনি খ্রিস্টান ধর্মমতগুলো ডাক্তার জাকির নায়েকের কনফারেন্সে ভালোভাবে বুঝিয়ে দিয়ে মুসলমানদের তার চার্চে যাওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, "এখন সময় নেই, তবে অন্য কোনো সময় আমাদের সভায় আসতে পারেন। সভাটি 'দামোদর' হল ক্লাসরুমে সকাল নয় ঘটিকায়। আগামী রোববার একবার চলে আসুন। সবার জন্য আমরা সেদিন প্রার্থনা করব। চার্চের সবাই আপনাদের জন্য প্রার্থনা করবেন।" গ্রহণযোগ্য মহল থেকে ডা. সাহেবের তীব্র সমালোচনা : পাঠক! অতি সংক্ষেপে ডাক্তার জাকির নায়েকের কিছু আকীদা তুলে ধরা হলো। এ সকল আকীদা প্রত্যক্ষ করে আলিম-ওলামা চুপ থাকলে কি গুনাহ্‌গার হবেন না? শুধু কি আলিম-ওলামা? কোনো মুসলমান কি চুপ থাকলে গুনাহ্‌গার হবেন না? অবশ্যই গুনাহ্‌গার হবেন। এজন্য সকল মুসলমানের উচিত ডাক্তার জাকির নায়েকের মতবাদ পরিত্যাগ করা এবং যে সকল মুসলমান তার সম্পর্কে জানেন না, তাদেরকে তার ভ্রান্ত আকীদাগুলো জানিয়ে সাবধান করা। অবশ্য, পৃথিবীর সকল প্রান্ত থেকে হক্কানী আলিম-ওলামা, ইসলামী গবেষকগণ, মুসলিম উম্মাহ্‌কে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে ইতোমধ্যে সতর্ক করেছেন। যেমন পৃথিবী বিখ্যাত ইসলামী বিদ্যাপিঠ দারুল উলূম দেওবন্দ থেকে ডাক্তার জাকির নায়েককে পথভ্রষ্ট, গোমরাহ্‌, পথভ্রষ্টকারী ইত্যাদি অনেক বিষয় উলেস্নখ করে ফাত্‌ওয়া প্রদান করা হয়েছে। আল্লামা তাকী উসমানী দা. বা. এর ঐতিহ্যবাহী

১৯৮ দেখুন-ডা. জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিয়ম নং ২ পৃ. ৪৭৩ ১৯৯ ডা. জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিয়ম নং ৩.পৃ. ৪০৫ ২০০ এ বিষয়গুলো জানার জন্য দেখুন, ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র এর ৩৭১ থেকে ৪১১ পর্যন্ত, এবং ভলিয়ম নং ৫. পৃ. ১১৩ থেকে ১১৯ পর্যন্ত এবং উক্ত ভলিয়মের পৃ. ১৫১ থেকে ১৬১ পর্যন্ত ।

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।