মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

১০. ঈদের নামাযে অতিরিক্ত ১২ তাকবীর দিতে হবে। ১১. জুম'আর দিন আগে ঈদের নামায আদায় করলে, জুম'আর নামায আদায় করা না করা ঐচ্ছিক ব্যাপার। তা আদায় না করলে অসুবিধা নেই। ১২. ফজরের আযানের পরও সাহ্‌রী খাওয়া যাবে। ডা. জাকির নায়েক বলেন, ফজরের আযান শুরু হলে এক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। হাতে যে খাবার আছে, তা শেষ করার সুযোগ রয়েছে। হতে পারে তা এক গস্নাস পানি বা পাত্রের বাকি অল্প খাবার। ১৩. এক সঙ্গে তিন তালাক দিলে, এক তালাক হবে। ১৪. কুরআন মাজীদ স্পর্শ করতে অযুর প্রয়োজন নেই। বিনা অযুতে কুরআন মাজীদ স্পর্শ করা যাবে। এছাড়াও কুরআন মাজীদের ও হাদীস শরীফের অর্থ বিকৃতি, হাদীসে বর্ণিত দাজ্জাল সম্পর্কে মনগড়া তথ্য প্রদান, শার্ট-প্যান্ট, কোর্ট-স্যুট ইত্যাদি নামাযের উত্তম পোষাক বলে বিভ্রান্তি সৃষ্টি, তারাবীহ্‌র নামায আট রাকাত বলে বিভ্রান্তি সৃষ্টি, কাঁকড়া ও কচ্ছপ খাওয়া জায়েয বলে ফাত্‌ওয়া প্রদান, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একাধিক বিবাহ ছিলো রাজ‣নতিক ফায়দা হাসিলের জন্য' বলে শানে রিসালাতে আঘাত প্রদান, মহিলাদের মসজিদে গিয়ে নামায পড়ায় কোনো অসুবিধা নেই বলে ফাত্‌ওয়া প্রদান, জান্নাতে নারীরাও পুরুষ হুর লাভ করবে বলে ঘোষণা প্রদান, গুনাহ্‌গার মুসলমানরা হাশরের ময়দানে সুপারিশ লাভ করবে না বলে ফাত্‌ওয়া প্রদান, এবং মাযহাব মানা জরুরী নয় বলে ফাত্‌ওয়া দিয়ে উম্মতকে গোমরাহীতে নিপতিত করেছেন। হিন্দু ধর্মর্ প্রচারে ডা. সাহেবের অবদান : সর্বোপরি হিন্দু ধর্ম ও খ্রিস্টানধর্ম প্রচারে ডাক্তার জাকির নায়েকের অবদান অতুলনীয়। ডাক্তার জাকির নায়েকের হিন্দু ধর্ম প্রচারে মুগ্ধ হয়ে, ডাক্তার জাকির নায়েকের কনফারেন্সে হিন্দু পণ্ডিত শ্রী শ্রী রবি শংকর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, "তাহলে

১৯২ প্রাগুক্ত, ভলিয়ম নং ২ পৃ. ৪২ ১৯৩ প্রাগুক্ত, ভলিয়ম নং ৫ পৃ. ৪৭৫ ১৯৪ প্রাগুক্ত, ভলিয়ম নং ৫ পৃ. ৪৭৬ ১৯৫ প্রাগুক্ত, ভলিয়ম নং ৩ পৃ. ৩২৪ ১৯৬ (যঃঃঢ়://িিি.ুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয? =ডঊঊঙঝসড়নাঁগ ১৯৭ প্রাগুক্ত, ভলিয়ম নং ২ পৃ. ৬২৬

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।