১. আল্লাহ্কে ব্রাহ্মণ, বিষ্ণু প্রভৃতি নামে ডাকা যাবে। ২. রাম ও কৃষ্ণের নবী হওয়ার ব্যাপারে আমরা বলতে পারি, হতে পারে। ৩. উলেস্নখিত দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে, ইসলামে চারজন মহিলা নবী এসেছেন। ৪. (হিন্দুদের) বেদ, হয়ত আল্লাহ্র বাণী হতে পারে। ৫. পবিত্র কুরআনে ভুল আছে বলে ঘোষণা প্রদান। ডা. জাকির নায়েক বলেন, "ডা. উইলিয়াম ক্যাম্পবেল আমাকে বলেছেন-কুরআনে রয়েছে, 'নূহ্ আ. এর জাতি রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছিলো'। অথচ আমরা ইতিহাস থেকে জানি যে, নূহ আ. এর জাতির নিকট মাত্র একজন নবী প্রেরিত হয়েছিলো। সুতরাং এটি পবিত্র কুরআনের একটি ব্যাকরণগত ভুল। কুরআনের বলা উচিত ছিলো, 'নূহ আ. এর জাতির লোকেরা রাসূলকে প্রত্যাখ্যান করেছিলো'। আমি আপনাদের সাথে একমত যে, এটা ভুল হতে পারে।" ৬. সাহাবীদের ওপর মিথ্যা হাদীস বর্ণনার অপবাদ প্রদান। ডা. জাকির নায়েক বলেন, "পরবর্তীতে যখন তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তিকাল করলেন আর লোকজন যখন তাঁর কথাগুলো উদ্ধৃতি দিতে শুরু করলো এবং কেউ কেউ এমন কথাও বলতে শুরু করলো-যা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ত বলেননি..।" ৭. হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকীদাকে অস্বীকার। ডা. জাকির নায়েক বলেন, সাহাবীগণ এটা কিভাবে বুঝেছিলেন? তাঁরা কি ধরে নিয়েছিলেন যে, তিনি বেঁচে আছেন? তাঁরাতো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জানাযার নামায পড়েছিলেন। তাঁকে কবরস্থ করেছিলেন।" ৮. মহিলাদের চেহারা ঢেকে রাখা আবশ্যক নয়। ৯. জুম'আর খুতবাহ্ আরবীতে হওয়া জরুরী নয়। যে কোনো ভাষায় জুম'আর খুতবাহ্ দেওয়া যাবে।
১৮৪ ডা. জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিয়ম নং ১ পৃ. ২৬৫ ১৮৫ প্রাগুক্ত, ভলিয়ম নং ২ পৃ. ১৬২ ১৮৬ প্রাগুক্ত, ভলিয়ম নং ১ পৃ. ৩৫৫ ১৮৭ প্রাগুক্ত, ভলিয়ম নং ২ পৃ. ১৬২ ১৮৮ প্রাগুক্ত, ভলিয়ম নং ১ পৃ. ৫১২ ১৮৯ প্রাগুক্ত, ভলিয়ম নং ৫ পৃ. ৭৬ ১৯০ প্রাগুক্ত, ভলিয়ম নং ৫ পৃ. ৯৫ ১৯১ প্রাগুক্ত, ভলিয়ম নং ১ পৃ. ১৪.১৭৫.৩৬৬.৪৪৮