রহ্মতুল্লাহ্ কিরনাবী র.কে চেনেন না কে? যিনি শুধু ভারত উপমহাদেশ নয়, সমগ্র পৃথিবীর সকল মুসলিম তুলনামূলক ধর্মতত্ত্ববিদদের কিতাবী গুরু। ইল্ম ও তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর তাঁর পৃথিবী বিখ্যাত কিতাব "ইজহারে হক" কোন্ আলিমে দ্বীন চেনেন না? ঙ্ক তাঁর বিরুদ্ধেতো কেউ কথা বলেননি। বরং তাঁর এ কিতাব পৃথিবীর কত ভাষায় যে অনুবাদ হয়েছে তার সন্ধান কে রাখে। শাইখুল ইসলাম তাকী উসমানি দা. বা. শুধু অনুবাদ নয় বরং কিতাবটির গুরুত্ব বোঝে ব্যাখ্যাসহ অনুবাদ করে ছেপেছেন। শুরুতে নাতিদীর্ঘ একটি ভূমিকা লিখেছেন যা স্বতন্ত্র পুস্তিকায় রূপ নিয়েছে। আমাদের দেশের কথাই ধরুন না, মুনশি মেহেরুল্লাহ্ র.কে চেনেন না কে? হযরত আবূ বকর সিদ্দীকী ফুরফুরাবী র. এর অনুপ্রেরণায়* (* মুনশি মেহেরুল্লাহ্ র. এর রচনাবলীর ভূমিকাতে আছে তিনি হযরত আবূ বকর সিদ্দীকি ফুরফুরাবী র. এর উৎসাহে অনুপ্রাণিত হয়ে তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর ব্যাপক পড়াশুনা করেন এবং এ বিষয়ে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। সবচে বড় কথা, তৎকালীন সময়ে তিনি দু'বাংলা ও আসামের এলাকাব্যাপী খ্রিস্টান মিশনারী পাদ্রী ও খ্রিস্টান ধর্মগুরুদের তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর আলোচনাতে অনেক স্থানে পরাজিত করেন। তাঁর এ খেদমতের আলোচনা অনেক কিতাবে রয়েছে।) উৎসাহিত হয়ে খ্রিস্টান মিশনারীদের বিরুদ্ধে কি জিহাদই না করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো আলিম-ওলামা কথা বলেছেন কি? তাহলে আমরা বুঝতে পারছি, হক্কানী আলিম-ওলামা ডা. জাকির নায়েকের প্রতি ঈষার্ন্বিত হয়ে তার বিরুদ্ধে কথা বলছেন না। বরং তাঁদের ঈমানী দায়িত্বের কারণেই তাঁরা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলছেন। হক্কানী আলিমেদ্বীনের পক্ষে কিভাবে সম্ভব? তাঁরা ঈষার্ন্বিত হয়ে একজন মুসলমানের বিরুদ্ধে কথা বলবেন। অথচ আল্লাহ্ তা'আলা বলেন, إنما يخ ى الله مل عباده العلما আল্লাহ্ তা'আলার বান্দাদের মধ্যে কেবলমাত্র আলিমরাই আল্লাহ্কে ভয় করে। ১৮৩ তাই খোদাভীরু আলিমরা ঈষার্ন্বিত হয়ে কখনো কথা বলেননি। বরং ঈমানী দায়িত্ব পালন করার জন্যই প্রতি যুগে হক্কানী আলিমরা বাতিলের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলেছেন এবং বলবেন।
ডা. সাহেবের কিছু ভ্রান্ত আকীদা : পাঠক! আলিমদের কথা বলা লাগবে কেন, ডা. জাকির নায়েক এর ভ্রান্ত আকীদার সামান্যতমও যদি কোনো মুসলমান জানতে পারে, সে মুসলমান তার বিরুদ্ধে কথা না বলে পারবে না। তার ভ্রান্ত আকীদার কয়েকটি নমুনা অতি সংক্ষেপে তার নিজের ভাষায় তুলে ধরছি।
১৮৩ সূরা ফাতির. ২৮