ডা. জাকির নায়েকের আসলরূপ : প্রাথমিক কথা : ডা. জাকির নায়েক সম্পর্কে আলোচনা করা এখন ঈমানী দায়িত্ব। এ বিষয়ে আলোচনা করাটা দু'দিক থেকে কঠিন। একদিকে সাধারণ পাঠক ও ভারতীয় উপমহাদেশের সাধারণ মুসলমান, যারা মিডিয়া বা পিস টিভির সাথে পরিচিত। তাদের কেউ কেউ ডা. জাকির নায়েককে আল্লাহ্ তা'আলার আশীর্বাদ মনে করতে শুরু করেছেন। অপরদিকে হক্কানী আলিম-ওলামার ঈমানী দায়িত্ব এবং কাল কেয়ামতের ময়দানে হক কথা বলা থেকে বিরত থাকলে বা বাতিল মতাদর্শের বিরুদ্ধে নিশ্চুপ থাকলে আল্লাহ্ ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অসন্তুষ্টি ও জাহান্নাম। ফলে ওলামায়ে কেরাম নিশ্চুপ না থেকে কথা বলতে শুরু করেছেন। মূলত ডা. জাকির নায়েককে ঙ্তরির পেছনে এটিও একটি কারণ যে, সাধারণ মুসলমানরা যেন হক্কানী আলিম-ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে, আলিম-ওলামা ও সাধারণ মুসলমান মুখোমুখি অবস্থানে পেঁ.ছে যায় এবং সাধারণ মুসলমানদের অন্তরে এ কথা বদ্ধমূল হয় যে, আলিমরা আমাদের এত দিন ভুল বুঝিয়ে আসছেন। (না'ঊযু বিল্লাহ্) পাঠক! এখানে একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে বিষয়ে আপনারাও আমার সাথে একমত হবেন, ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম তার বিরোধিতার কারণ : ডা. জাকির নায়েক একজন ডাক্তার। তিনি ব্যক্তিগতভাবে ঈড়সঢ়ধৎধঃরাব ঃযবড়ৎু ড়ভ ৎবষরমরড়হ বা তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর পড়ালেখা করেন। কুরআন হাদীস নিয়মতান্ত্রিকভাবে তার পড়ার সুযোগও হয়নি এবং তিনি নিয়মতান্ত্রিকভাবে পড়েনওনি। (এমন ব্যক্তিদের ফলাফল বা কার্যμম সম্পর্কে ''বিশ্বব্যাপী একই দিনে রোযা ও ঈদ" বইয়ের শুরুতে আলোচনা করা হয়েছে। আগ্রহী পাঠক দেখতে পারেন) তিনি এক সময় তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরই আলোচনা করতেন। তার এ আলোচনার ফলাফল বা উপকারিতা পরে আলোচনা করা হবে। এখন কথা হলো, বিশ্বব্যাপী হক্কানী আলিমরা যে তার ভ্রান্ত আকীদা বা তার গোমরাহী মতবাদ ও কুরআন হাদীসের অপব্যাখ্যার ওপর কথা বলছেন। এটি কেন? এটি কি ডা. জাকির নায়েকের ওপর হিংসা করে তার খ্যাতিতে ঈষার্ন্বিত হয়ে? তা কিভাবে সম্ভব হতে পারে? ডা. জাকির নায়েকের পূর্বেতো এমন অনেক জগদ্বিখ্যাত তুলনামূলক ধর্মতত্ত্ববিদ ছিলেন। তাঁদের সম্পর্কেতো হক্কানী ওলামায়ে কেরাম কথা বলেননি। তুলনামূলক ধর্মতত্ত্ববিদ আহ্মাদ দিদাতকে চেনেন না কে? ঙ্ক, তার ব্যাপারে পৃথিবীতে হক্কানী ওলামায়ে কেরাম কথা বলেছেন বা তাঁকে গোমরাহ্ বলেছেন এমন কথাতো শোনা যায় না।
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।