মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

সমস্ত প্রশংসা আল্লাহ্‌ রব্বুল আলামীনের জন্য, যিনি আমার মতো এ ক্ষুদ্র বান্দাকে মাযহাবের ন্যায় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কলম ধরার তাওফীক দান করেছেন। অগণিত দরূদ ও সালাম জানাই, যাকে আল্লাহ্‌ তা'আলা ইলমের বাগান বানিয়েছেন। আর যারা এ ইলমের নেয়ামতে ধন্য হয়েছেন তাঁদেরকেও।

মূলত মাযহাবের তাকলীদ বা অনুসরণ এমন বিষয় যা কুরআন-হাদীস ও শরীয়তের মূলনীতি দ্বারা প্রমাণিত। এজন্য দেখা যায় সাহাবীদের যামানাতেই ফিক্‌হী মাযহাব ছিলো এবং মুসলমানরা তার অনুসরণ করত।

ইমাম বুখারী র. এর উস্তাদ আলী ইবনুল মাদীনি র. তাঁর "কিতাবুল ইলালে" বলেন, يكل في أصحاب رسوؿ الله {صلى الله عليو كسل } مل لو صحبة يذىبوف مذىبو ل كيفتوف بفتواه كيسلكوف طريقتو إال ثالثة عبدالله بل مسعود كزيد بل ثابت كعبدالله بل عباس রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সোহ্‌বতপ্রাপ্ত সাহাবীগণের মধ্যে তিনজন সাহাবীর মাযহাব অনুসরণ করা হত। তাঁদের প্রদত্ত ফাত্‌ওয়া অনুযায়ী রায় প্রদান করা হত এবং তাঁদের (ফিক্‌হী সমাধানের) তরিকা বা পন্থা অনুসরণ করা হত। উক্ত তিন সাহাবী হলেন, আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. যাইদ ইবনে সাবিত রা. ও আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস রা.।

সাহাবাযুগের ধারাবাহিকতায় প্রসিদ্ধ চার ইমামের ফিক্‌হী সংকলনের পর থেকে হাজার বছর ধরে মুসলিম উম্মাহ্‌ এ ফিক্‌হী সংকলন অনুসরণ করে আসছে। যার অপর নাম মাযহাব অনুসরণ। যা হোক আলোচ্য অনূদিত কিতাবকে সামনে রেখে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আজ এ মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সে সকল উস্তাদে মুহ্‌তারামকে, যাদের পরশে আমি ইলমের স্বাদ আস্বাদন করতে পেরেছি। এবং সে সকল বুযুর্গকে যাদের নেক দৃষ্টি ও দু'আর ওসীলায় আল্লাহ্‌ তা'আলা আমাকে ইলমের পথে এনেছেন। এ ক্ষুদ্র বইয়ের পাণ্ডুলিপি উস্তাদে মুহ্‌তারাম জনাব হযরত মাওলানা আবূ সালেহ্‌ মুহাম্মাদ মু'তাসিম বিল্লাহ্‌ দা.বা.কে প্রদান করে একটি মুখবন্ধ লিখে দিতে

১ আলী ইবনুল মাদীনি, কিতাবুল ইলাল. পৃ. ১০৭

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।