শায়েখের রূহানী অবস্থা : ইমাম মালেক র. বলেন, আমি আইয়ূব সাখতিয়ানীকে মক্কায় দু'বার হজ্জ করতে দেখেছি। কিন্তু তাঁর থেকে আমি হাদীস লিখিনি। তৃতীয়বার (হজ্জে) আমি তাঁকে যমযম কূপের নিকট বসা দেখলাম; তাঁর হালত এমন ছিলো যে, তাঁর নিকট হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আলোচনা করলেই তিনি কাঁদছিলেন। তাঁকে সান্ত্বনা দেওয়া পর্যন্ত তিনি এভাবেই কাঁদছিলেন। তাঁর এ অবস্থা দেখে আমি তাঁর থেকে হাদীস লিখলাম অর্থাৎ তাঁর থেকে হাদীস গ্রহণ করলাম। একজন মুমিনেরতো এমনই হওয়া উচিৎ। আমল আখলাকের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রেম ও মুহাব্বাতে তাঁর হৃদয় সিক্ত থাকবে। ইলমের স্বর্ণালী ইতিহাসে যুগে যুগে যারা হাদীস, তাফসীর, ফিক্হ ইত্যাদি বিষয়ে পৃথিবীময় অনুপম খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন, তাঁদের এ বিশাল খেদমতের পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রেমই ছিলো মূল চালিকাশক্তি এবং যাদের মেহনতে চে.দ্দশত বছর পরও আমাদের নিকট ইসলাম অবিকৃত অবস্থায় রয়েছে তাঁদের হৃদয়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রেমে এমনই সিক্ত ছিলো।
দ্বীন শিক্ষার মূলনীতি : আমাদের পূর্ববতীর্ আকাবির সালাফগণ (অনুসৃত ব্যক্তিগণ) ইল্ম শিক্ষার মূলনীতি উম্মতের সামনে পেশ করে গেছেন। আমরা যদি তাঁদের বাতলে দেওয়া মূলনীতি স্মরণ রাখি, তাহলে ইলমের নামে যারা প্রতারণা করছে তাদের চিনতে অনেক সহজ হবে। ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন র. বলেন, ديل ، فانظركا عمل إف ىذا العل تأخذكف دينك শরীয়তের এ ইল্মতো দ্বীন। অতএব তোমরা ভালো করে লক্ষ করে দেখ, কার কাছ থেকে তোমরা এ দ্বীন গ্রহণ করছো। আব্দুল্লাহ্ ইবনে মুবারাক র. বলেন, الإسناد عندممل الديل ، كلو ال الإسناد لقاؿ مل شا ما شا সনদ বা সূত্র দ্বীনের অংশ। দ্বীনের এ সূত্রধারা যদি না থাকত, দ্বীনের ব্যাপারে যে যা ইচ্ছা তাই বলত।
১৭৯ ইমাম সুয়ূতী, ইস'আফুল মুবাততা'আ এর মুকাদ্দামা, সূত্র: আদাবুল ইখতিলাফ পৃ. ৬৬ ১৮০ সহীহ্ মুসলিম, মুকাদ্দামা