না, আমার কোনো মুসীবত হয়নি। আমার কাঁদার কারণ হলো, এমন ব্যক্তির নিকট শরীয়তের মাসআলা জিজ্ঞাসা করা হচ্ছে, যার কোনো ইল্ম নেই! ইসলামে এ কি বড় মুসীবত সংঘটিত হলো!! ইবনুস সালাহ্ র. উক্ত ঘটনা উলেস্নখ করে বলেন, আল্লাহ্ হযরত রাবী'আ র. এর ওপর রহ্মত করুন। তিনি যদি আমাদের সময় দেখতেন! আল্লাহ্ই জানেন তাঁর অবস্থা কী হত! লা হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল্ আযীম, আল্লাহ্ই আমাদের জন্য যথেষ্ট। তিনিই উত্তম কর্ম বিধায়ক।
এরা চোর থেকেও বেশি অভিযুক্ত : ইবনে আব্দুল বার র. তাঁর জামি'উ বায়ানিল ইল্মি ওয়া ফাযলিহী' কিতাবে এ ঘটনা উলেস্নখ করে বলেন, كلبعض مل يفتي ىاىنا أحق بالسجل مل السراؽ কিছু ব্যক্তি যারা এখানে ফাত্ওয়া প্রদান করছে, চোর থেকে তারাই জেলে থাকার বেশি উপযুক্ত। এ পর্যন্ত উলেস্নখ করে শায়েখ মুহাম্মাদ আওয়ামা বলেন, আল্লাহ্ হযরত রাবী'আ র. এর ওপর সন্তুষ্ট হোন। তিনি যদি তাঁর পরের ব্যক্তিদের দেখতেন এবং আমাদের মধ্যকার মুজতাহিদীনদেরও (!) দেখতেন, তাহলে দেখতে পেতেন তাদের সংখ্যা ইল্ম শিক্ষাকারী ছাত্রদের চেয়েও বেশি!! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি'ঊন। একটু ভেবে দেখুন : পাঠক! একটু চিন্তা করুন; হযরত রাবী'আ র. যদি দেখতেন, উস্তাদশূন্য কোনো ব্যক্তি বুখারী শরীফ ও মুসলিম শরীফে সন্দেহ সৃষ্টি করছে; আলকুতুবুস সিত্তাহ্ এর অন্যান্য কিতাবকে বিদীর্ণ করছে; ইবনে আব্দুল বার, ইবনে হাযম, ইবনে তাইমিয়া, ইমাম যাহাবী, ইবনুল কাইয়িম, ইবনে হাজার সান'আনী ও শাওকানী র. এ রকম উলেস্নখযোগ্য হযরতগণের মতের সাথে না মিলায় ভুল ধরছেন, তাহলে তিনি বোধহয় বুক ফেটে মারা যেতেন। আমাদের পূর্ববতীর্ ইমাম মুজতাহিদ ও মুহাদ্দিসগণ কোনো ব্যক্তির শুধু পাণ্ডিত্য দেখে তার কাছ থেকে ইল্ম শিক্ষা করতেন না। উস্তাদ গ্রহণের ক্ষেত্রে পাণ্ডিত্যের সাথে সাথে উস্তাদের স্বর্ণসূত্র (যোগ্য উস্তাদের সিলসিলা) দ্বীনদারী ইত্যাদি সৎ গুণাবলীও লক্ষ করতেন।
১৭৬ আদাবুল মুফতী পৃ. ৭৫ ১৭৭ জামি'উ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহী খ. ২, পৃ. ২০১ ১৭৮ মুহাম্মাদ আওয়ামা, আদাবুল ইখতিলাফ পৃ. ৮৫