উলেস্নখযোগ্য সালাফী আলিমদের মধ্যে যারা আলবানীর ভ্রান্তি তুলে ধরেছেন তারা হলেন, শায়েখ আব্দুল্লাহ্ বিন বায। শায়েখ হামীদ বিন আব্দুল্লাহ্। ড. বকর বিন আব্দুল্লাহ্ আবূ যাহিদ । শায়েখ আব্দুল্লাহ্ বিন মুহাম্মাদ আদ্দাবীশ। সফর বিন আব্দুর রহ্মান। আব্দুল্লাহ্ বিন আব্দুর রহ্মান সা'আদ। শায়েখ আব্দুল্লাহ্ বিন মানে' আলউতাইবি। শায়েখ ফাহাদ বিন আব্দুল্লাহ্ আসসুনাইদ। আবূ আব্দুল্লাহ্ মুস্তফা আলআদাবী। মূলত, আলবানীর খতরনাক ভ্রান্তি অবলোকন করে সালাফী আলিমরাও আলবানী থেকে নিজেদের দায়মুক্তি ঘোষণা করেছেন। তাইতো জামি'আতুল ইমাম মুহাম্মাদ বিন সা'উদ এর দা'ওয়া বিভাগের প্রধান ড. আব্দুল আযীয আলআসকার, আলবানী ও তার অনুসারীদের সম্পর্কে লিখেছেন, املباني كأتباعو ليسوا سلفية আলবানী ও তার অনুসারীরা সালাফী নয়। (সূত্র: জারীদাতু উকায, মাজালুর রায়।) কিন্তু দুঃখ ও আফসোসের বিষয়, আলবানী সম্পর্কে যুগশ্রেষ্ঠ আলিমগণ কি মতামত প্রদান করেছেন তা না জেনেই বা জেনেও অদৃশ্য কোনো যাদুর কাঠির ইশারায় আলবানীর ভ্রান্ত মতাদর্শ প্রচার করা হচ্ছে এবং কোনোরূপ সমালোচনা ও সতর্ক করা ছাড়া তার লিখিত বই অনুবাদ করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির আচরণ দেখে মনে হয়, তারা বোধহয় আলবানীর কিতাবকে দ্বিতীয় কোনো আসমানী ওহী মনে করেন। (না'উযু বিল্লাহ্) আল্লাহ্ তা'আলা যেন মুসলমানদের এ সকল ফেতনা থেকে রক্ষা করেন। আমীন! এ পর্যায়ে পাঠক খেদমতে নিবেদন করবো, আলবানী লিখিত কিতাবগুলোর সাথে উপরোলেস্নখিত কিতাবগুলো মিলিয়ে দেখলে আলবানীর বাস্তবতা সামনে প্রকাশ হয়ে পড়বে। আলবানী সম্পর্কে এ সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করা হলো। অচিরেই আলবানীর জীবন ও কর্মের ওপর স্বতন্ত্র কিতাব লিখা হবে ইনশাআল্লাহ্। ইলমে দ্বীন অর্জনে শায়েখের আবশ্যকতা : যে কোনো জ্ঞান অর্জনের জন্য উস্তাদ আবশ্যক। তাইতো ওমর রা. বলেন . بالتعل إنما العل অর্থাৎ নিশ্চয় ইল্ম শিক্ষা গ্রহণের মাধ্যমেই হাসিল করতে হয়। ইমাম শাফে'ঈ র. বলেন, ضيع امحكاـ مل تفقو مل بطوف الكت
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।