আলবানী নিজেও প্রথম জীবনে হানাফী ছিলেন, "সাবাতু মুয়াল্লাফাতিল আলবানী" কিতাবে আব্দুল্লাহ্ ইবনে মুহাম্মাদ আশশামরানী আলবানী সম্পর্কে লিখেছেন, الحنفي (قديمان) প্রথম জীবনে আলবানী হানাফী ছিলেন। আলবানীর নিকট যেহেতু হানাফী মাযহাব বিকৃত ইঞ্জিল কিতাবের সমগোত্রীয়, তাহলে প্রথম জীবনে তিনি কি মুসলমান ছিলেন না? কারো কারো কাছে হয়ত এ বিষয়গুলো তিক্ত লাগতে পারে, কিন্তু আলবানীর লিখা যদি কারো সামনে থাকে তাহলে হয়ত এ তিক্ততা দূরীভূত হয়ে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে অসমীচীন উক্তি : পাঠক! আমাদের আলোচিত নাসিরুদ্দীন আলবানীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেমের অবস্থা হলো, সে তার বিভিন্ন লিখা-লিখিতে মসজিদে নববী থেকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওযা শরীফ আলাদা করার আবেদন করেছিলো। এ কারণেই তাকে মদীনার জামি'আ ইসলামিয়া থেকে বের করে দেওয়া হয়। মাহ্মূদ সা'ঈদ মামদূহ্ তার االتجاىات الحديثية في القرف الرابع ع ر কিতাবে বলেন, أيخرج منها ث(الجامعة الإسالمية) منو كاف يدعو لعزؿ القبر ال ريف عل المسجد كتبو النبوم....كصرح بو في بعض অতঃপর আলবানীকে মদীনার জামি'আ ইসলামিয়া থেকে বের করে দেওয়া হয়, কেননা সে তার কিছু কিতাবে মসজিদে নববী থেকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওযা শরীফ আলাদা করার আবেদন করে।
আলিম-ওলামার শানে আলবানীর অশালীন বক্তব্য : ইমাম বুখারী র.কে অমুসলিম আখ্যায়িতকরণ : আলবানী ইমাম বুখারী র.কে অমুসলিম আখ্যায়িত করেছেন। ইমাম বুখারী র. বুখারী শরীফের "কিতাবুত তাফসীর" এ সূরা কাসাস এর ৮৮ নং আয়াতের ব্যাখ্যায় বলেন, كل شيئ ىالك إال كجهو إال ملكو كيقاؿ: إال ما أريد بو كجو الله "আল্লাহ্র সত্ত্বা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে" এখানে তিনি "ওয়াজহুন" শব্দের ব্যাখ্যা করেছেন "মুলকুন" তথা আল্লাহ্র রাজত্ব। তখন অর্থ হয়, সবকিছু ধ্বংস হবে তাঁর রাজত্ব ব্যতীত। অথবা "ওয়াজহুন" দ্বারা যা উদ্দেশ্য হবে, তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে।
১৬৪ আলইত্তিজাহাতুল হাদীসিয়্যাহ পৃ. ২৩৪