উম্মাহ্র গর্বের বিষয় হাদীস গ্রন্থগুলোর সংকলকগণের মানহাজকে ছুঁড়ে ফেলে দিয়ে, তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফসহ হাদীসের অন্যান্য কিতাব নির্মমভাবে বিদীর্ণ করেছেন। অথচ আমরা পূর্বে দেখেছি আলবানী কোনো আলিমের কাছ থেকে হাদীস শিক্ষা করেননি। কোনো আলিমের সোহ্বত বা সাহচর্য গ্রহণ করেননি। তাই এ জাতীয় লোক থেকে মুসলিম উম্মাহ্ এরূপ ফলাফল ছাড়া কী আর আশা করতে পারে? এটি সত্যিই আশ্চর্য যে, পৃথিবীর সকল ইল্ম বা জ্ঞান উস্তাদ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আর ইলমে ইলাহী শিক্ষা করার জন্য এ সকল মুতাজাদ্দিদ (নব্যগবেষক) উস্তাদ গ্রহণের প্রয়োজন বোধ করেন না !!
এক নযরে নাসিরুদ্দীন আলবানীর কিছু বাতিল আক্বীদা ও ফাত্ওয়া : আল্লাহ্ সম্পর্কে আলবানীর আক্বীদা : সালাফী দাওয়াত বা সালাফী মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ্ তাআলা। আল্লাহ্র দুটি চোখ আছে। আল্লাহ্র পায়ের পিণ্ডলী বা সাক রয়েছে। আল্লাহ্ তাআলার প্রকৃত হাত রয়েছে। হাসা আল্লাহ্র একটি সিফাত। আশ্চার্যন্বিত হওয়া আল্লাহ্র একটি সিফাত। এ ঈমান রাখা যে, আল্লাহ্ তাআলা আসমানে রয়েছেন।
নবীগণ সম্পর্কে আলবানীর আক্বীদা : নবীগণ যে নিষ্পাপ এটি সাধারণ বা ব্যাপক নয়।
১৪৬ ফাতাওয়াল আলবানী ফীল মাদীনাতি ওয়াল ইমারত, সংকলক : আমর আব্দুল মুনঈম সালিম, পৃ. ১৮, প্রথম সংস্..রণ, দারুয যিয়া, মিশর। ১৪৭ প্রাগুক্ত, পৃ. ৪৩ ১৪৮ সিলসিলাতুল আহাদীসিস সহীহা, হাদীস নং ৫৮৩, খ. ২, পৃ. ১২৮, প্রকাশনা : মাকতাবাতুল মাআরিফ, রিয়াদ। ১৪৯ প্রাগুক্ত ১৫০ প্রাগুক্ত, হাদীস নং ২৮১০, খ. ৬, পৃ. ৭৩৮ ১৫১ কিতাবুশ শায়েখ আলবানী ও মানহাজুহু ফী তাকরীরি মাসাঈলিল ই'তেক্বাদ, মুহাম্মাদ বিন সুরুর শা'বান, পৃ.২৪৩, দারুল কাইয়ান, রিয়াদ। ১০ আল হাবী মিন ফাতাওয়াশ শায়েখ আলবানী, আবূ হাম্মাম মিশরী, খ.১, পৃ. ৪৩, প্রকাশনায় : আল ইলমিইয়া, মিশর।