"আমার ও মুহাম্মাদ আওয়ামার মধ্যে উলেস্নখযোগ্য কোনো সম্পর্ক নেই। সে হানাফী মাযহাবের অনুসারী আর আমি একজন মুসলমান ফকীর, 'অমুক' 'অমুক' কোনো মাযহাবের সাথে আমার ধর্মের কোনো সম্পর্ক নেই। আমার ধর্ম হলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ধর্ম, যিনি এ উম্মতের প্রথম ও শেষ ইমাম।" পাঠক! অংশটুকু পুনরায় পাঠ করুন। লক্ষ করুন, কিভাবে বারো-তেরোশত বছরব্যাপী মাযহাবের অনুসারী সকল মুসলমানকে নিমিষেই কলমের এক খোঁচায় মুসলমান থেকে আলাদা করে দেওয়া হলো। আলবানীর ভাষ্য "সে হানাফী মাযহাবের অনুসারী আর আমি একজন মুসলমান ফকীর" সহজভাবে কথাটির অর্থ হলো, যিনি হানাফী মাযহাবের অনুসারী আলবানীর নিকট তিনি মুসলমান নন!! আলবানীর পরবতীর্ বক্তব্য "'অমুক' 'অমুক' কোনো মাযহাবের সাথে আমার ধর্মের কোনো সম্পর্ক নেই। আমার ধর্ম হলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ধর্ম।" আলবানী নিশ্চয় 'অমুক' 'অমুক' মাযহাব দ্বারা হানাফী, মালেকী, শাফে'ঈ, হাম্বলী মাযহাব উদ্দেশ্য নিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, হানাফী, মালেকী, শাফে'ঈ, হাম্বলী মাযহাবের অনুসারীরা কি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ধর্মের অনুসারী নন? এবং এ তেরোশত বছরের সকল ইমাম, মুজতাহিদ, ফকীহ্, মুহাদ্দিস, আলিম-ওলামা, হক্কানী পীর-মাশায়েখ, এক কথায় পুরো উম্মতে মুসলিমা অমুসলিম? (না'ঊযু বিল্লাহ) আলবানীর কথাতো এমনই বোঝাচ্ছে। পাঠক! আলবানীর এমন ধৃষ্টতা অবলোকন করে মুসলিম উম্মাহ্র এ প্রশ্ন জাগা কি দোষের হবে যে, এ তেরোশত বছর ব্যাপী মাযহাবের অনুসারী সকল মুসলমান যদি মুসলিম না হয় তাহলে আপনি আলবানী কে? আপনার নিজের সঠিক পরিচয়টাই বা কী? উম্মতের ইজমা' হয়ে যাওয়া আল্লাহ্র নিকট মাকবূল ইমাম মুজতাহিদদেরকে অগ্রহণযোগ্য প্রমাণ করতে এ আলবানী নির্দ্বিধায় কত প্রচেষ্টাই না করেছেন। মাযহাব, তাকলীদ, ইমাম-মুজতাহিদগণের সাথে তার বিদ্রোহ-বিদ্বেষতো দিবালোকের ন্যায় স্পষ্ট। তারাবীহ্ নামায আট রাকাত প্রমাণ করতে তার শঠতা খোদ সালাফী আলিমগণ তুলে ধরেছেন। আলবানীই প্রথম ব্যক্তি যে হাজার বছর পর মুসলিম
১৪৫ বিস্তারিত দেখুন, আদাবুল ইখতিলাফ এর টীকা পৃ. ১০২